Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লতা-সন্ধ্যার নামে শোকপ্রস্তাব বাংলাদেশ সংসদে

শোকপ্রস্তাব পাঠের পরে এক মিনিট নীরবতাও পালন করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: উপমহাদেশের দুই কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের অকালপ্রয়াণের জন্য শোকপ্রকাশ করা হল জাতীয় সংসদে। সোমবার বিকাল পাঁচটার সময়ে শুরু হয় চলতি অধিবেশন। আর সেই অধিবেশনের শুরুতেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো পড়শি ভারতের দুই কিংবদন্তি সঙ্গীতশিল্পীর মৃত্যুতে শোকপ্রস্তাব পেশ করেন জাতীয় সংসদের অধ্যক্ষ শিরীন শারমিন চৌধুরী। শোকপ্রস্তাব পাঠের পরে এক মিনিট নীরবতাও পালন করা হয়।

অন্যদিকে অধিবেশনের প্রথম দিনেই সংবাদমাধ্যমের কর্মীদের বেতন সংক্রান্ত বিল পেশ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ নামাঙ্কিত ওই বিলে মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করার বিধান রাখা হয়েছে। বিলে বলা হয়েছে, কোনও সংবাদমাধ্যমকর্মীর বেতনকাল এক মাসের বেশি হবে না। পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। প্রতি পাঁচ বছর অন্তর সংবাদমাধ্যমের কর্মীদের ন্যূনতম ওয়েজ বোর্ড গঠন হবে। সেই ওয়েজ বোর্ড সংবাদপত্র, সংবাদ সংস্থা, বেসরকারি টেলিভিশন, বেতার ও নিবন্ধিত অনলাইন মাধ্যমের জন্য প্রয়োজনে পৃথক পৃথক বেতন কাঠামো নির্ধারণ করবে। প্রতি তিন বছর পরপর ১৫ দিনের বিশেষ ছুটি বরাদ্দও করতে হবে।’

নয়া বিলে বলা হয়েছে, ‘সংবাদমাধ্যমর্মীকে সপ্তাহে ন্যূনতম  ৪৮ ঘন্টা কাজ করতে হবে। এর বেশি কাজ করলে অতিরিক্ত ভাতা বা ওভার টাইম দিতে হবে। সংবাদমাধ্যমের কর্মীদের আর শ্রমিক হিসেবে গণ্য করা যাবে না।’

ভাঙা পড়ল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি, গড়া হবে বহুতল ভবন, ক্ষুব্ধ ভক্তরা

BAFTA-য় লতা মঙ্গেশকরকে বিশেষ শ্রদ্ধা

কেন্দ্রের পদ্মশ্রী সন্ধ্যাদিকে ধাক্কা দিয়েছিল: মমতা

গান স্যালুটে বিদায় সন্ধ্যাকে, শেষকৃত্য শুরু গীতশ্রী’র

বুধবার বেলা বারোটা থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে গীতশ্রীর পার্থিব শরীর

সঙ্কটজনক সন্ধ্যা মুখোপাধ্যায়! আইসিইউতে ভর্তি ‘গীতশ্রী’

লতার নামে অযোধ্যায় তৈরি হচ্ছে রাস্তা

শিবাজি পার্কে লতার স্মৃতিসৌধ চায় বিজেপি

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00