আরজি কর কাণ্ডের তদন্তে কলকাতায় এল সিবিআইয়ের বিশেষ দল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তদন্ত করবে সিবিআই। মঙ্গলবারই এই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। এই আবহে বুধবার সকালে দিল্লি থেকে  কলকাতায় এল তদন্তকারী সংস্থার দল।  সঙ্গে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরাও।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই মামলায় এক মাত্র ধৃত সিভিক ভলান্টিয়ারকে এদিন নিজেদের হেফাজতে নিতে চলেছে সিবিআই। আর তার জন্য সিবিআই  বিশেষ আদালতে আবেদন করবেন। পাশাপাশি, এদিন তদন্তকারী সংস্থার দল আরজি কর মেডিক্যাল কলেজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা ঘুরে দেখবেন ঘটনাস্থল। বলা বাহুল্য, তদন্তভার নেওয়ার পর মঙ্গলবার সন্ধেয় সিবিআইয়ের একটি দল টালা থানায় গিয়ে আরজি কর মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করেছে। এরপর বুধবার সকালেই সিবিআইয়ের বিশেষ এসে পৌঁছয় কলকাতায়।

উল্লেখ্য, শুক্রবার সকালে আরজি করের চার তলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।  তদন্তে সামনে আসে তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।  আর তা নিয়ে ছড়িয়ে চাঞ্চল্য। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ‘এই হত্যা কাণ্ডের সঙ্গে  যুক্ত দোষীর ফাঁসির শাস্তি দাবি  জানান  উচিত। সেটাও আবার যেন ফাস্টট্র্যাক আদালতে যেন সম্পন্ন হয়।‘ইতিমধ্যেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে। শুধু তাই নয় আরজি কর  মেডিক্যাল কলেজের ঘটনার জেরে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা।

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

মন্দিরের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন স্ট্যালিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]