Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে Red Road-এ দুর্গাপুজোর Tableau

আগামী ১৫ আগস্ট কলকাতার Red Road-এ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে থাকছে দুর্গাপুজো কেন্দ্রিক বিশেষ ট্যাবলো। নেপথ্যে মমতার সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর ১০০ দিনও বাকি নেই। হাতে মাত্র ৯০দিন। যদিও সেই সময়টাও আরও ছোট হয়ে যেতে চলেছে। কেননা পুজোর মাস দুই আগেই শহর কলকাতার(Kolkata) রাজপথে দেখা মিলবে মা দুগ্গার(Goddess Durga)। তাও সপরিবারে। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। কার্যত দুর্গাপুজোর আগেই শারদ উৎসবের টুকরো আমেজ মিলবে মহানগরের বুকে। কেননা আগামী ১৫ আগস্ট(Independence Day) কলকাতার Red Road-এ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে থাকছে দুর্গাপুজো কেন্দ্রিক বিশেষ ট্যাবলো। বাংলার এই শ্রেষ্ঠ উৎসবকেই সামনে রেখে রাজ্যের পর্যটন শিল্পকে আরও মজবুত করতে একগুচ্ছ পদক্ষেপ করছে নবান্ন। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ট্যাবলো থাকায় সেই কাজে আরও একধাপ এগিয়ে থাকবে রাজ্য।

আরও পড়ুন খুলে গিয়েছে নিয়োগ জট, অগস্টেই চাকরি ৭ হাজার জনের

প্রতিবছর স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজের আয়োজন করে রাজ্য সরকার। সেখানে থাকেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছরই UNESCO’র তরফে কলকাতার দুর্গাপুজো পেয়ে গিয়েছে Intangible Cultural Heritage বা বহমান সাংস্কৃতি ঐতিহ্যের তকমা। বাংলার এই সাফল্যকে সামনে রেখে এখনও পর্যন্ত একাধিক শোভাযাত্রা এবং অনুষ্ঠানের আয়োজন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকী, গত বছর শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। ২০২৩ সালে দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজেও বাংলার ট্যাবলোর থিম ছিল দুর্গা। এবার কলকাতার রাজপথেও একই দৃশ্য দেখতে চলেছে বাংলার মানুষ। ১৫ আগস্টের অনুষ্ঠান নিয়ে, গত সপ্তাহে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদ্বী। বিভিন্ন দফতরের প্রকল্পের ওপর ট্যাবলো থাকবে ওই দিনের কুচকাওয়াজে।

আরও পড়ুন বাড়তি ধানের পরে এবার বাড়তি দাম, উদ্যোগী মমতার সরকার

সূত্রের খবর, সব ঠিক থাকলে তথ্য ও সংস্কৃতি দফতরের দু’টি ট্যাবলো থাকবে। একটির থিম হল ‘একতাই সম্প্রীতি’। অপরটি হবে দুর্গাপুজোর থিম ভিত্তিক। সঙ্গে ঢাক-ঢোল-কাঁসর বাজাতে বাজাতে যাবেন শতাধিক শিল্পী। গতবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে UNESCO’র স্বীকৃতি প্রাপ্তির খুশিতে দুর্গামূর্তি নিয়ে কিছু ব্যক্তি পদযাত্রা করেন। তবে, এই অনুষ্ঠানে দুর্গাপুজো ভিত্তিক ট্যাবলো সাজবে এবারই প্রথম। অন্যদিকে, ২৬ জানুয়ারি দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে রাজ্যগুলির ট্যাবলো পাঠানোর নিয়মে কিছু বদল আনতে চলেছে কেন্দ্র। তার ভিত্তিতে তৈরি হচ্ছে নতুন পলিসি। সূত্রের খবর, সেটি খুব শীঘ্রই রাজ্যকে পাঠানো হবে। সেই নির্দেশিকা হাতে পাওয়ার পরই আগামী বছর বাংলার ট্যাবলোর থিম ঠিক করবে নবান্ন।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00