Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি কর কাণ্ডে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে পথে রাজ চক্রবর্তী

টলিউডের শিল্পী কলাকুশলীরা আগামিকাল অর্থাৎ রবিবার মিছিল বার করতে চলেছেন টালিগঞ্জ থেকে। সেই মিছিলে থাকবেন রাজ চক্রবর্তীও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে(R G Kar Medical College and Hospital) এক ট্রেনি মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায়(Trainee Woman Doctor Rape and Murder Incident) মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি(Demand of Resignation of Mamata Banerjee) তুলে রাস্তা নেমে পড়েছেন দুনিয়ার সব মমতা বিরোধীরা। সেখানে বাম-বিজেপি-কংগ্রেস-মাওবাদী-নকশাল সব মিলেমিশে একাকার। কখনও জাতীয় পতকা নিয়ে, কখনও দলের পতাকা নিয়ে, আবার কখনও নাগরিক সমাজের নামে লাল পতাকা নিয়ে মিছিল বেরিয়ে পড়ছে শহর কলকাতা থেকে রাজ্যের যত্রতত্র। এই অবস্থায় নির্যাতিতার সুবিচার চেয়ে মিছিল বের করা শুরু করেছে তৃণমূলও। এরই মাঝে টলিউডের শিল্পী কলাকুশলীরা(Artists of Tollywood) আগামিকাল অর্থাৎ রবিবার মিছিল বার করতে চলেছেন টালিগঞ্জ থেকে। টেকনিশিয়ান্স স্টুডিয়ো থেকে সেই মিছিল শুরু হয়ে শেষ হবে আর জি করে। সেই মিছিল করা হচ্ছে, নির্যাতিতা তথা ‘অভয়া’র বিচার চেয়ে। কিন্তু সেই সূত্রে জানা গিয়েছে, সেই মিছিল থেকেও মমতার পদত্যাগের দাবি তোলা হবে। আর সব জেনেশুনে সেই মিছিলে যোগ দিতে চলেছেন তৃণমূল বিধায়ক(TMC MLA) এবং টলি পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী(Raj Chakrabarty)। সেই ঘটনা ঘিরেই এখন চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন, রবি সন্ধ্যার ডুরান্ড কাপের ডার্বি বাতিল, বিষণ্ণ যুবভারতী

আর জি কর-কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা পুলিশ মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে যেমন গ্রেফতার করেছে তেমনি কলকাতা হাইকোর্ট মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। তারপরেও নিত্যদিন সেই ঘটনাকে হাতিয়ার করে রীতিমত সুপরিকল্পিত ভাবে অশান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে শহর কলকাতার বুকে। সেই পরিকল্পিত ষড়যন্ত্রে এবার পা মেলাচ্ছে টলিউডও। সিনে পরিবারের তরফ থেকে বার্তা দিয়ে জানানো হয়েছে, ‘চলচ্চিত্র পরিবার এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা করছে। পাশাপাশি, অন্যায়ের প্রতিবাদে আমরা পাশে থাকছি সেই সব চিকিৎসকদের, যারা বিক্ষোভ অবস্থান করছেন। তাঁদের এই আন্দোলন জোরালো করতে, তরুণী চিকিৎসককে ন্যায় বিচার দেওয়ার দাবিতে আমরা রবিবার পথে নামব। আগামীকাল বিকেল ৪টে নাগাদ টেকনিশিয়ান্স স্টুডিয়োয় মিলিত হয়ে, সেখান থেকে সন্ধ্যায় আরজি কর হাসপাতাল। প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মীবন্ধুদের আসতে অনুরোধ করছি।’ ঘটনা হচ্ছে, এই অভিযানে সামিল হবেন তথাকথিত বেশ কিছু মার্কা মারা মমতা বিরোধী মুখ। যেমন – স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, অমৃতা চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন, নন্দীগ্রামে তৃণমূল কর্মীর স্ত্রীকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

স্বাভাবিক ভাবেই সামনে চলে এসেছে এরা শুধু মিছিলে সামিল হবেন তাই নয়, মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তুলবেন। এছাড়াও মিছিলে থাকবেন মমতা ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অরিন্দম শীল, ইমন চক্রবর্তীরাও। কিন্তু চর্চা সব থেকে বেশি হচ্ছে রাজ চক্রবর্তীকে নিয়েই। কেননা তিনি তৃণমূলের বিধায়ক। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারপার্সন ছিলেন তিনি। কিন্তু এবারে সেই উৎসব কমিটিতে বেশ কিছু বড়সড় বদল ঘটতে চলেছে। রাজের জায়গায় আসছেন আরেক টলি পরিচালক গৌতম ঘোষ। মজার কথা আগামিকালের মিছিলে কিন্তু গৌতম যোগ দিচ্ছেন না। রাজ কিন্তু যোগ দিচ্ছেন। আর তা দেখে অনেকেই মনে করছেন, চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারপার্সনের পদ চলে যেতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পাল্টা চাপ তৈরি করতেই রাজ আগামিকালের মিছিলে যোগ দিতে চলেছেন। দেখার বিষয় আগামিদিনে রাজ চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের রসায়ন কোন পর্যায়ে থাকে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

ফের ফুলবদল? ফেসবুকের ছবি নিয়ে জল্পনার মধ্যে কী জানালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআইকে তিরস্কার বিচারকের

তৃণমূল বিধায়কের সাড়ে ৪ মাসের শিশুর নামকরণ করলেন মমতা

তেহট্টের প্রয়াত বিধায়কের স্মরণসভায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-ইটবৃষ্টি

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00