Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেল ইন্সপেকশন কারে কাটা পড়লেন রেলকর্মী, নজর দিলেন না আধিকারিকরা!

গাফিলতির জেরেই এই ঘটনা দাবি করে প্রতিবাদে সোচ্চার হয়েছেন রেলকর্মীরা। প্রতিবাদে সরব পূর্ব রেলের মেন ইউনিয়ন (Union)।

Share:

নিজস্ব প্রতিনিধি:  রেলের (Rail) ইন্সপেকশন কারে কাটা পড়লেন এক রেলকর্মী। অভিযোগ, মর্মান্তিক এই ঘটনার পরে ফিরেও তাকাননি রেলের আধিকারিকরা। গাফিলতির জেরেই এই ঘটনা দাবি করে প্রতিবাদে সোচ্চার হয়েছেন রেলকর্মীরা। প্রতিবাদে সরব পূর্ব রেলের মেন ইউনিয়ন (Union)। ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে। রেলকর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও সহকর্মীদের মধ্যে।

শুক্রবার কর্তব্যরত অবস্থাতেই রেল ইন্সপেকশন কারে কাটা পড়েন রেলকর্মী অশোক বিশ্বাস (৪৫)। তিনি সিগন্যাল কনস্ট্র্যাকশন বিভাগের সিনিয়র টেকনিশিয়ন। অভিযোগ, তারপরেও উদাসীন দফতর। আর এতেই সরব হয়েছে ইউনিয়ন। অভিযোগ, রেলকর্মীকে কাটা পড়তে থেকেও থামেনি ইন্সপেকশন কার। সূত্রের খবর, ইন্সপেকশন কার কৃষ্ণনগর যাচ্ছিল। তাতে ছিলেন শিয়ালদার একাধিক আধিকারিক। ইউনিয়নের অভিযোগ, সিগন্যালে সার্ভে করছিলেন অশোক বিশ্বাস একা। তাঁর সঙ্গে আর কেউ ছিলেন না। রেলের নিয়ম অনুযায়ী, সঙ্গে আরেকজন থাকার কথা চালু লাইনে কিন্তু তা করা হয়নি, বলে অভিযোগ। ইউনিয়নের পক্ষ থেকে এই ঘটনাকে ‘চূড়ান্ত অমানবিক’ বলে আখ্যা দেওয়া হয়। সোচ্চার হয়েছেন সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, রেল উদাসীন ও দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে।

শিয়ালদার ডিআরএম (DRM) এই ঘটনা প্রসঙ্গে বলেন, রেলকর্মীর কাটা পড়া চোখে পড়েনি ইন্সপেকশন কার চালকের। তিনি বলেন, আধিকারিকরা ট্রেনের (Train) পেছনের দিকে ছিলেন, তাই তাঁরাও জানতে পারেননি এই দুর্ঘটনার কথা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি। রেলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃতের পরিবারের একজনের চাকরির ব্যবস্থাও করা হবে। জানা গিয়েছে, ঘটনার কথা জানতে পেরে জিএম (GM) শোক প্রকাশ করে এই নির্দেশ দিয়েছেন।

ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, ওই ইন্সপেকশন কারে ছিলেন শিয়ালদার এডিআরএমআই, সিনিয়র ডিএসটি, সিনিয়র ডিএমসি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক।

বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, ফরাক্কা ব্যারাজে দাঁড়িয়ে মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সমস্যায় যাত্রীরা

সুখবর! ২২আগস্ট থেকে চালু নতুন লোকাল ট্রেন! কোন ট্রেন জানুন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পুজোয় ঘুরতে যাবেন বলে ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলেন, বাড়ি ফিরে গৃহস্বামী যা দেখলেন…

১৮ মিনিট ট্রেন আটকে রেল লাইনে দাঁড়িয়ে গজরাজ, চালকের তৎপরতায় রক্ষা

সোনারপুরে রেল অবরোধের জেরে ব্যহত দক্ষিণের পরিষেবা, নাজেহাল যাত্রীরা

দমদম স্টেশনে লাইনচ্যুত বনগাঁ লোকাল, আতঙ্কিত যাত্রীরা

টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00