Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়ায় বন্ধের মুখে পুর পরিষেবা, নেপথ্যে পৃথক দরপত্র না ডাকার নির্দেশ

রাস্তা সংস্কার থেকে শুরু করে পাইপলাইন বসানোর মতো পুর পরিষেবামূলক যাবতীয় কাজ স্তব্ধ হতে বসেছে হাওড়া শহরে। নেপথ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া পুরনিগমে(Howrah Municipal Corporation) বন্ধের মুখে পুরপরিষেবা(Municipal Service Works)। কেননা দরপত্র ডাকা বন্ধ করে দিয়েছে হাওড়া পুরনিগম। যার ফল, রাস্তা সংস্কার থেকে শুরু করে পাইপলাইন বসানোর মতো পুর পরিষেবামূলক যাবতীয় কাজ প্রায় স্তব্ধ হতে বসেছে শহরে। সম্প্রতি নবান্ন সভাঘরে রাজ্যের বিভিন্ন পুরসভার প্রধানদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেই তিনি জানিয়ে দেন, পরিষেবামূলক কাজের জন্য পুরসভাগুলি আলাদা করে দরপত্র(Tender) ডাকতে পারবে না। সমস্ত সরকারি দরপত্র ডাকা হবে কেন্দ্রীয় ভাবে। তাঁর সেই ঘোষণার পরে দরপত্র ডাকা বন্ধ করে দিয়েছে হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ। এখন হাওড়া পুরনিগমের পুরকর্তাদের দাবি, বর্ষার শুরুতেই একাধিক রাস্তায় পিচের আস্তরণ উঠে গিয়ে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। অথচ, রাস্তা সারাইয়ের কাজে হাত দেওয়া যাচ্ছে না। কোনও কোনও এলাকায় আবার শুরু করা যাচ্ছে না পানীয় জলের পাইপলাইন বদলানোর কাজ।

জানা গিয়েছে, হাওড়া শহরের টিকিয়াপাড়ার কাছে ইস্ট-ওয়েস্ট বাইপাস, হাওড়া ময়দানের কাছে পঞ্চাননতলা রোড এবং নেতাজি সুভাষ রোড হাওড়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। সেখান দিয়ে বাসের পাশাপাশি চলে বড় বড় ট্রাক এবং ভারী যানবাহণ। চলতি বছরে বর্ষা ভাল ভাবে শুরু না হতেই সংশ্লিষ্ট রাস্তাগুলির বিভিন্ন জায়গায় পিচের আস্তরণ উঠে ছোট-বড় গর্তে ভরে গিয়েছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। বিশেষত টোটো এবং মোটরবাইক উল্টে একাধিক ক্ষেত্রে আহত হয়েছেন যাত্রীরা। পরিস্থিতি সামলাতে কয়েক জায়গায় পেভার ব্লক বসিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন উঠছে আগামী কয়েক মাস বর্ষা চলার পরে এই ‘জোড়াতালি’র মেরামতি টিকবে তো! পুরনিগমের ইঞ্জিনিয়ারদের দাবি, বড় গর্তগুলি পেভার ব্লক দিয়ে বুজিয়ে দেওয়া হচ্ছে। তা না হলে বর্ষার জমা জলে ওই গর্ত বুঝতে পারবেন না পথচলতি মানুষ বা গাড়িচালকেরা। কিন্তু অবিলম্বে রাস্তাগুলির আমূল সংস্কার দরকার। এ ভাবে জোড়াতালি দিয়ে পুরো বর্ষা চলবে কিনা, সন্দেহ আছে।

হাওড়া পুর কর্তৃপক্ষের বক্তব্য, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি মেরামত করতে গেলে যে অর্থের প্রয়োজন, তা সরকারি ভাবে দরপত্র না ডেকে করা সম্ভব নয়। অথচ মুখ্যমন্ত্রীর নির্দেশ, সমস্ত দরপত্র কেন্দ্রীয় ভাবে ডাকবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। যদিও রাজ্য সরকারের তরফে এখনও সে ব্যাপারে লিখিত নির্দেশনামা আসেনি। তবে যে হেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ, তাই পুর কর্তারা দরপত্র ডাকার ‘সাহস’ দেখাতে পারছেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকেই কেন বাহানা বানাচ্ছেন পুর আধিকারিকেরা, পাল্টা প্রশ্ন তুলছেন শহরবাসীও। তাঁদের প্রশ্ন, বর্ষা আসার আগে রাস্তা মেরামতি কিংবা পানীয় জলের পাইপলাইন বদলানোর কাজ কেন শেষ করেনি হাওড়া পুরনিগম? এই বিষয়ে হাওড়া পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী জানিয়েছেন, এপ্রিল থেকে প্রায় দু’মাস লোকসভা ভোট চলেছে। ওই সময়ে আদর্শ আচরণবিধি জারি থাকায় কোনও দরপত্র ডাকা যায়নি বা পরিষেবামূলক কাজও করা যায়নি। তাই কাজও হয়নি।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00