Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যারা দুঃসময়ে আমার পাশে থেকেছেন, তাদের অগ্রিম শুভেচ্ছা : পার্থ চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: যারা দুঃসময়ে আমার পাশে থেকেছেন তাদের অগ্রিম শুভেচ্ছা। সোমবার আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। তিনি বলেন,শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। হার্দিক শুভেচ্ছা সকলকে।যারা দু:সময় আমার পাশে থেকেছেন তাদের অগ্রিম শুভেচ্ছা।প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেল আদালতে। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি কোন মন্তব্য করেন নি। মাথা নিচু করে গাড়িতে উঠে যান। ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের(Sujay Krishna Bhadra) শারীরিক অসুস্থতার কারণে চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি সম্ভব হল না সোমবার।

এদিন কালীঘাটের কাকুকে ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে চিকিৎসা করানোর জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এদিকে বিচারক জানিয়েছেন, আগামী ২ জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে। সব ঠিক থাকলে এই মামলায় সে দিনই প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। তবে সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে। তাঁর মেডিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে আদালত এ বিষয়ে পরবর্তী নির্দেশ দেবে বলে জানিয়েছে। সোমবার ইডির(ED) নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অর পিতা মানিক কুন্তলরা।

সোমবারও চার্জ গঠন হলো না। অনুপস্থিত ছিলেন সুজয় কৃষ ভদ্র। এই নিয়ে ক্ষুব্ধ আইনজীবীদের একাংশ। সোমবার আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র চার্জ গঠনে সুজয় কৃষ্ণ ভদ্রের উপস্থিতির কথা থাকলেও হঠাৎ আদালতে নিয়ে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ। ওই হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসা হওয়ার পর তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকেইডি সূত্রে জানা গেছে শুধু সুজয় কৃষ্ণ ভদ্র নন তার জামাই নামক প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত রয়েছে। তাকেও এদিন চার্জ গঠনে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে তার জামাই হাসপাতালে চলে যান। আদালতে দাঁড়িয়ে এই কথা জানান সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukhopadhay) বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার সম্ভাবনা ছিল।

বেশ কয়েক বেসরকারি সংস্থাসহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রস্তুতি নিয়েছিল আদালত। গত শুক্রবার কয়েকটি সংস্থা সহ ১৬ জন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল। তাদের শুনানি হয় । শনিবার আদালতে শুনানি না হলেও বেশ কয়েকজন অভিযুক্ত আইনজীবীর কাছ থেকে প্রয়োজনীয় ব্যাংকের নথি অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চান বিচারক। অনলাইনে যারা সেই স্বপ্নটি পাঠায় তা খতিয়ে দেখে আদালত। এইসব বিষয়ে রাজধানের যে প্রক্রিয়া ছিল সোমবার সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ হয়ে পড়ায় তা ২ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গেল।

ইডির মামলায় জামিন, তবে সিবিআই মামলায় ছাড় পেলেন না পার্থ

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতার হাতের লেখার নমুনা সংগ্রহ সিবিআইয়ের

পার্থ চট্টোপাধ্যায় অক্সিজেন সাপোর্টে আছেন, জামিন চেয়ে আদালতে আইনজীবী

পার্থর জামিন আবেদন নিয়ে সিবিআইকে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

ইডিকে বয়ান দিলেন পার্থর জামাই, কী বললেন নিয়োগ কেলেঙ্কারি নিয়ে?

‘বেসরকারি হাসপাতালে গেলে নিজের খরচে করতে হবে চিকিৎসা’ , পার্থকে নির্দেশ আদালতের

পার্থর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, খেতে পারছেন না খাবার, চিন্তিত চিকি‍ৎসকরা

প্রেসিডেন্সি জেলের মধ্যেই ‘প্যানিক অ্যাটাক’ পার্থ চট্টোপাধ্যায়ের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00