বিদেশে পলাতক অপরাধীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা : শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে অপরাধের ধরন বদলেছে। অপরাধীদের ধরতে সিএফএসএল কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজারহাটে সিএফএসএল ল্যাবের উদ্বোধনে এসে এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, সঠিক বিচার পাইয়ে দেওয়াই লক্ষ্য। অপরাধ বিজ্ঞানে উন্নত প্রযুক্তির চাহিদা দিন দিন বাড়ছে। অন্যায় করে বিদেশে গিয়েও লাভ হবে না। আন্তর্জাতিক মহলের সাহায্য নিয়ে দেশে ফেরানো হবে।

তাঁর কথায়, ফরেন্সিক অনেক দুর্নীতিকে ধরতে সাহায্য করে। নতুন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির উদ্বোধনের ফলে থানাগুলি উপকৃত হবে। খুব সহজে ফরেন্সিকের কাজ করা সম্ভব হবে। দোষীদের সহজে ধরা সম্ভব হবে। কলকাতায় নতুন সিএফএসএল ল্যাবরেটরি পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বাঞ্চলে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রাখবে। এই ল্যাবটি পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের জটিল মামলাগুলোতে একটি সামগ্রিক পদ্ধতি নিতে সাহায্য করবে। নতুন এই ল্যাবটি ৮৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে।

তাঁর কথায়, দেশের গরিবদের আইনের উপরে আস্থা তৈরি করা এবং অল্প সময়েই ন্যায় বিচার পাইয়ে দেওয়াই মূল লক্ষ্য। তাঁরা অনেক ভরসা নিয়ে আইনের দ্বারস্থ হন। তাই সেদিকে খেয়াল রাখা উচিৎ। ২০০ কোটি টাকা খরচ করে ন্যাশনাল ফরেন্সিক ডেটা সেন্টার তৈরি করার কথাও বলেছেন তিনি। ভারত  এখন প্রমাণ ভিত্তিক বিচার ব্যবস্থার দিকে নজর দিচ্ছে।ফরেন্সিক মোবাইল ভ্যানের ব্যবস্থার জন্য রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে সাহাষ্য করা হচ্ছে। ৭টি ফরেন্সিক কলেজ ইতিমধ্যেই রয়েছে। নাগপুরে অস্থায়ী ক্যাম্প আছে। আরও ৮টি কলেজ তৈরি করা হবে। দক্ষ ফরেন্সিক এক্সপার্ট তৈরি করা হচ্ছে।

কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান গবেষণাগারের নতুন ভবনের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলা চড়িয়েছেন তিনি।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]