Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিবারেও যাত্রীদের ভোগান্তি অব্যাহত শিয়ালদা উত্তর আর মেন শাখায়

নিত্যযাত্রীদের দাবি, শুক্রবারের থেকে শনিবারের পরিস্থিতি আরও খারাপ। আরও ভিড় বেড়েছে স্টেশনগুলিতে। ট্রেনে চাপতে কালঘাম ছুটে যাচ্ছে।   

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবারের পর শনিবারেও যাত্রীদের ভোগান্তি অব্যাহত পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা উত্তর আর মেন শাখায়। শনিবারও ট্রেন আসছে দেরিতে। অনেক ট্রেন থেমে থেমে আসছে। স্টেশনগুলিতে ভিড়ের চাপ এতটাই যে অনেকে ট্রেনের কাছাকাছিও পৌঁছতে পারছেন না। শুক্রবার রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, শিয়ালদা স্টেশনে কাজ চলায় কিছু রেল বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তবে পরিস্থিতি ততটাও খারাপ না। তবে নিত্যযাত্রীদের(Daily Passengers) দাবি, শুক্রবারের থেকে শনিবারের পরিস্থিতি আরও খারাপ। আরও ভিড় বেড়েছে স্টেশনগুলিতে। ট্রেনে চাপতে কালঘাম ছুটে যাচ্ছে।   

শিয়ালদা স্টেশনে(Sealdha Station) ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। তার জেরে বদল আনা হয়েছে রেল পরিষেবায়। বহু ট্রেন বাতিল। অনেক ট্রেন যাত্রা শুরু ও শেষ করছে দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বারাসত এবং কল্যাণী স্টেশনে। এর জেরে যাত্রী দুর্ভোগের অন্ত নেই। ট্রেন চলাচল স্বাভাবিক না থাকায় সকাল থেকে রাত অবধি স্টেশনগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল গতকাল। এদিন সকালেও সেই একই ছবি ধরা পড়েছে। গতকাল টিটাগড় আর খড়দহ স্টেশনের মাঝে ভিড়ের চাপে এক তরুণ ট্রেন থেকে পড়েও যান। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনা নিয়েও ক্ষোভ ছড়িয়েছে। যদিও রেল কর্তৃপক্ষ সেই ঘটনার দায় নিতে চায়নি। এদিন সকালে কিন্তু নিত্যযাত্রীরা বলছেন, ভয়ঙ্কর অবস্থা। শুক্রবারের থেকে শনিবারের পরিস্থিতি আরও খারাপ, আরও ভয়ঙ্কর। কী ভাবে তাঁরা গন্তব্যে যাবেন তা তাঁরা বুঝে উঠতে পারছেন না। অনেকেই ভিড়ের চোটে ট্রেনে উঠতে পারছেন না বা উঠতে ভয় পাচ্ছেন।   

যাত্রীদের সব থেকে বড় ক্ষোভ, রেলের তরফে কোনও ঘোষণা করা হচ্ছে না ঠিক ভাবে। তাই যাত্রীদের মধ্যে বিভ্রান্তি আরও বেড়ে চলেছে। ভিড়ের চাপে ট্রেনে উঠতে না পারার কারণে বিকল্প ভাবে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন নিত্যযাত্রীরা। কিন্তু বাসগুলিতেও প্রচন্ড ভিড়। ব্যারাকপুর এবং সোদপুরে অটো পেতে লম্বা লাইন মানুষের। যে ট্রেনগুলি চলছে, সেগুলির সব ক’টি ট্রেন আবার শিয়ালদা স্টেশনে ঢুকছে না। অনেক ট্রেন দমদম পর্যন্ত আসছে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেও থেমে যাচ্ছে বহু ট্রেন। এক একটি স্টেশনে ট্রেন আসছে প্রায় ঘণ্টাখানেক পর পর। সেই ট্রেনগুলিতে তিলধারণের জায়গা নেই। ফলে অনেকেই উঠতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে ঝুলেই যাচ্ছেন।

স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন দিবসের স্মরণে বিশেষ ট্রেন চালাল পূর্ব রেল

ঘূর্ণিঝড় ‘ডানা’-র দাপট সামলে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে শহরতলি, বেড়ে গিয়েছে অটোর ভাড়া

শিয়ালদা ডিভিশনে ২ দিনে বাতিল থাকবে ৪০টি লোকাল ট্রেন

উৎসব মরশুমের মুখেই ভগবানগোলায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস ধরালো রেল

বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের, আয় ২২ লক্ষ ৩৪ হাজার টাকা

শিয়ালদা ডিভিশনের ২০৩টি স্টেশন থেকে মিলবে QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা

মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা শুরু

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00