Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে শহরতলি, বেড়ে গিয়েছে অটোর ভাড়া

মহালয়ার আগে থেকেই কলকাতা ও শহরতলির বেশির অটো রুটেই নিঃশব্দে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর যা হয়, এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। মহালয়ার আগে থেকেই কলকাতা(Kolkata) ও শহরতলির বেশির অটো(Auto) রুটেই নিঃশব্দে ভাড়া(Fare) বাড়িয়ে দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই ছবি। কোথাও ৫ টাকা বাড়ানো হয়েছে, কোথাও বা ১০ টাকা। শহরতলির ক্ষেত্রে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও অটো ইউনিয়নের নেতারা জানাচ্ছেন, ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। তবে, এখনও সেটা বাস্তবায়ন হয়নি। বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে না। দু-একটি রুটে এক-দুই টাকা হয়তো বেশি নেওয়া হচ্ছে। যদিও নিত্যযাত্রীদের(Daily Passengers) দাবি, সব রুটেই ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু

প্রতি বছরও পুজোর সময় কলকাতা ও শহরতলিতে একাধিক রুটে ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ শোনা যায়। এর ফলে সব থেকে বেশি সমস্যার মুখে পড়েন নিত্যযাত্রীরা। সব রুটেই ওইসবয় ৫ থেকে ১০ টাকা ভাড়া বাড়ানো হয়। কিন্তু এবার শহরতলি এলাকায় একাধিক অটো রুটে অস্বাভাবিক হারে ভাড়া বাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। অটো চালকদের ব্যক্তিগত অভিমত হল, উৎসবের কয়দিন তাঁরা একটু বাড়তি আয়ের মুখ দেখতে চান। সেই সঙ্গে পুজোর সময়ে দুপুরের পরে অনেক রুটেই অটো চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাদের অটো চালিয়েই সংসার চলে তাঁরা তখন বিপাকে পড়েন। তাই ইচ্ছা না থাকলেও অটো চালকেরা বাধ্য হন মহালয়ার কয়দিন আগে থেকেই অটোর ভাড়া বাড়িয়ে দিতে।

আরও পড়ুন, তৃণমূলের বিক্ষোভের মুখে রাজ্যপাল, দেখলেন কালো পতাকাও

যাত্রী মহলের দাবি, পুজোর সময় ভাড়া বাড়ে সব রুটেই। ২-৩ টাকা কী ৫-১০ টাকা ভাড়া বাড়ল ঠিক আছে। সেটা মেনে নেওয়া যায়। কিন্তু এবারে কোনও কোনও রুটে ২৫ থেকে ৩০ টাকা অতিরিক্ত হারে ভাড়া নেওয়া হচ্ছে। এভাবে চললে তো অটোতে ওঠাই যাবে না। অটো ইউনিয়ানের নেতাদের দাবি, যেভাবে তেলের দাম বেড়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে অটোয় দু’টাকা বাড়তি ভাড়া নেওয়া ছাড়া গতি নেই। পুলিশের দাবি, অটোয় অস্বাভাবিক হারে কোথাও ভাড়া বাড়ানো হয়েছে বা নেওয়া হচ্ছে, এমন কোনও অভিযোগ তাঁরা পাননি। পেলে যথাযথ পদক্ষেপ করবেন।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00