Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের, আয় ২২ লক্ষ ৩৪ হাজার টাকা

শিয়ালদা স্টেশন পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন রেলরক্ষীরা। আর তাতেই রেলের কোষাগারে জমা পড়েছে ২২ লক্ষ টাকারও বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বদ অভ্যাসের শিকড় অনেক গভীরে। শুধু জরিমানা আদায় করলেই যে স্বভাব বদলে যাবে এমনতা মোটেও মনে করেন না রেলকর্তারা। কেননা কথায় বলে, স্বভাব যায় না মলেও। মানে মারা গেলেও মৃত ব্যক্তির স্বভাব কোনওদিনই বদলায় না। ৮ বছরে তার যে স্বভাব থাকে ৮০ বছরেও তা একই থাকে। তা বলে কী দেশ পরিষ্কার থাকবে না। অবশ্যই থাকবে। আর সেই জন্যই তো অভিযান শুরু হয়েছে। সেই অভিযানেরই Tagline, ‘বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের(Eastern Railway)’। বুঝলেন না তো! আচ্ছে চলুন তালে খুলেই বলি ব্যাপারটা ঠিক কী! কলকাতা তো বটেই দেশের অন্যতম ব্যস্ত শিয়ালদা স্টেশন(Sealdah Station) পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন রেলরক্ষীরা। আর তাতেই রেলের কোষাগারে জমা পড়েছে ২২ লক্ষ টাকারও(Rail Gain 22 Lakhs Rupees) বেশি।

আরও পড়ুন, মহিষাদলের কৃষি উন্নয়ন সমিতিতে ৩ কোটি টাকার তছরুপ, কার্যালয়ে গ্রাহকদের বিক্ষোভ

জানা গিয়েছে, গত ৩৭ দিন ধরে শিয়ালদা স্টেশন চত্বরে ‘বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের’ Tagline দিয়ে সাফাই অভিযানে নেমেছিলেন রেলের রক্ষীরা। আর সেই সূত্রেই ধূমপায়ী এবং যেখানে-সেখানে আবর্জনা ও থুতু ফেলার পাবলিকদের কাছ থেকে জরিমানা বাবদ ২২ লক্ষ ৩৪ হাজার টাকারও বেশি আদায় হয়েছে যা রেলের কোষাগারে জমা পড়েছে এবং তা রেলের পরিকাঠামোর উন্নয়ন ও সংরক্ষণের কাজে ব্যবহার করা হবে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ২৪ জুলাই থেকে ৩১ অগস্ট পর্যন্ত ৩৭ দিন অভিযান চালিয়ে বিপুল সাফল্য এসেছে শিয়ালদা স্টেশনে। ওই ৩৭ দিনে স্টেশন চত্বরে ধূমপান করতে গিয়ে ধরা পড়েছেন ৫ হাজার ৫৬৯ জন। তাঁদের থেকে জরিমানা বাবদ ১১ লক্ষ ১৩ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। অন্য দিকে যেখানে-সেখানে থুতু ফেলা অথবা আবর্জনা ফেলার অভিযোগে চিহ্নিত করা হয়েছে ৭ হাজার ৮৯৮ জনকে। তাঁদের থেকে আদায় করা হয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৭০০ টাকা।

আরও পড়ুন, সন্দীক ঘোষকে Show Cause Notice ধরালো রাজ্য মেডিকেল কাউন্সিল

এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, স্টেশন চত্বরে ধূমপান করা বা যত্রতত্র থুতু ফেলা অথবা জঞ্জাল ফেলার অভ্যাস কিছুতেই ছাড়তে পারছেন না কিছু রেলযাত্রী। তাঁদের পুরোনো অভ্যাস ছাড়াতে পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ব্যস্ত স্টেশনে লাগাতার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেল যাত্রীদের কাছে আবেদন করেছে, নিয়মকে সম্মান জানিয়ে রেলভ্রমণের করুন। স্টেশন চত্বরে বদ অভ্যাস বর্জন করুন। কিন্তু শুনছে কে? বদ অভ্যাসের শিকড়ও অনেকটা গভীরে। তাই জরিমানার করার সংস্থান অনেক পুরোনো হলেও তাতে গা দিচ্ছিলেন না কেউই। সেই শীত ঘুম ভাঙাতেই অভিযানের সিদ্ধান্ত। অভিযানের সময়ে দোষীদের কাছ থেকে জরিমানা আদায় করা বাবদ মানি ভ্যালু রিসিট দেওয়া হচ্ছে। ওই রসিদ অনুযায়ী জরিমানার সর্বোচ্চ পরিমাণ ৫০০ টাকা।

সাতসকালে খাস কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, হাতেনাতে পাকড়াও যুবক

কলকাতায় রোহিঙ্গা অনুপ্রবেশ ! শিয়ালদহ থেকে আটক ৩

লোকাল ট্রেনে হেনস্থার শিকার তরুণী, প্ল্যাটফর্মে ফেলে মারা হল বয়ফ্রেন্ডকে

শিয়ালদহ ষ্টেশনের নাম বদলের প্রস্তাব বঙ্গ বিজেপির

শিয়ালদা ডিভিশনে ২ দিনে বাতিল থাকবে ৪০টি লোকাল ট্রেন

উৎসব মরশুমের মুখেই ভগবানগোলায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস ধরালো রেল

শিয়ালদা ডিভিশনের ২০৩টি স্টেশন থেকে মিলবে QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা

মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা শুরু

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00