Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উৎসব মরশুমের মুখেই ভগবানগোলায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস ধরালো রেল

ভগবানগোলায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস ধরালো পূর্ব রেল কর্তৃপক্ষ। সেই নোটিসকে ঘিরে এখন তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চরম অমানবিক রেল। ঠিক যতটা মোদি সরকার। সামনেই উৎসবের মরশুম। আর তার শুরুর মুখেই মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) লালবাগ মহকুমার ভগবানগোলায়(Bhogobangola) ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস(Eviction Notice) ধরালো পূর্ব রেল(Eastern Railway) কর্তৃপক্ষ। সেই নোটিসকে ঘিরে এখন তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। গত ৬ সেপ্টেম্বর ওই নোটিস দেওয়া হয়েছে। সেই নোটিসে বলা হয়েছে ১ সপ্তাহের মধ্যে রেলের পরিত্যক্ত ঘর ও জায়গা খালি করে দিতে হবে। ভগবানগোলা এলাকার রেল কলোনির বাড়ি, দোকানের দেওয়াল, বৈদ্যুতিক খুঁটিতে সেই নোটিস সাঁটানো হয়েছে। নোটিসে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেলের পরিত্যক্ত ঘর ও জায়গা ফাঁকা করতে হবে। অন্যথায় জবরদখল উচ্ছেদ করতে রেলের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। উচ্ছেদের নোটিস সাঁটানোর পরেই মাথার ওপর ছাদ হারানোর আতঙ্কে রাতের ঘুম উড়েছে রেল কলোনির দুঃস্থ পরিবারগুলির। রেল কলোনির বাসিন্দাদের পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব ও ভগবানগোলার সর্বস্তরের মানুষ।

আরও পড়ুন, আর জি কর হাসপাতালের ৫১জন চিকিৎসকের বিরুদ্ধে নোটিস, ঢুকতে পারবেন না হাসপাতালেও

জানা গিয়েছে, ভগবানগোলা এলাকার আখরিগঞ্জে পদ্মার ভাঙনে সর্বস্বান্ত মানুষগুলি গত কয়েক দশক ধরে রেল কলোনি এলাকায় বসবাস করছেন। ঘরবাড়ি, কৃষিজমি হারিয়ে রেললাইনের পাশে বসতি গড়ে তুলেছেন তাঁরা। স্বপনগড় থেকে ভগবানগোলা স্টেশন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বিস্তৃত রেললাইনের দুপাশে কয়েক দশক ধরে পাঁচ শতাধিক পরিবার বসবাস করছে। মোট জনসংখ্যা প্রায় সাড়ে চার হাজার। বেশির ভাগ পরিবার ২০০০ সালের বন্যা ও নদী ভাঙনে সর্বস্বান্ত ভগবানগোলা-২ ব্লকের আখরিগঞ্জের বাসিন্দা। এদেরই এখন উচ্ছেদ করতে উঠেপড়ে লেগেছে রেল। এর আগেই তাঁদের উচ্ছেদের জন্য কোমর বেঁধিল রেল কর্তৃপক্ষ। গত বছর মে ও সেপ্টেম্বর মাসে উচ্ছেদ নোটিস দিয়েছিল রেল। কিন্তু সেই সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, স্থানীয় একাধিক সংগঠন ও সর্বস্তরের ভগবানগোলাবাসীর প্রতিবাদের মুখে পড়ে রেল উচ্ছেদ কর্মসূচি স্থগিত রাখে। এখন আবার তাঁরা উচ্ছেদের নৃত্য শুরু করে দিয়েছে।  

আরও পড়ুন, ফাটল ধরা শুরু আন্দোলনে, সরছেন মানুষ, ক্ষোভ বাড়ছে চিকিৎসকদের বিরুদ্ধে

ইতিমধ্যেই ভগবালগোলার রেল কলোনিতে গিয়ে উচ্ছেদের আশঙ্কার মুখে থাকা পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক(TMC MLA) রেয়াত হোসেন সরকার(Reyat Hossain Sarkar)। তিনি জানিয়েছেন, ‘রেল কলোনিতে আশ্রয় নেওয়া বেশিরভাগ পরিবার আখরিগঞ্জে পদ্মা ভাঙ্গনে ঘরবাড়ি, কৃষিজমি হারিয়ে রেললাইনের পাশে বসতি গড়ে বাস করছে। গত কয়েক দশক ধরে পরিবারগুলির ঠিকানা রেল কলোনি। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করলে পরিবারগুলি কোথায় যাবে? নদীর ভাঙনে একবার ভিটেহারা হয়েছিল। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করলে আবার ভিটেহারা হবে। কাজেই উচ্ছেদের আগে রেলকে পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। রেল যদি জোর করে উচ্ছেদ করার চেষ্টা করে তাহলে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব।’ দেখার বিষয় তৃণমূলের সমর্থনের পরে এই পরিবারগুলিকে রাতারাতি উচ্ছেদ করতে রেল আদৌ কোনও পদক্ষেপ করে নাকি আগের মতোই নিজেদের ঘোষিত সিদ্ধান্ত থেকে পিছু হটে।

ফের ফুলবদল? ফেসবুকের ছবি নিয়ে জল্পনার মধ্যে কী জানালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআইকে তিরস্কার বিচারকের

তৃণমূল বিধায়কের সাড়ে ৪ মাসের শিশুর নামকরণ করলেন মমতা

তেহট্টের প্রয়াত বিধায়কের স্মরণসভায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-ইটবৃষ্টি

৬ বছর ধরে বন্ধ শ্যামনগরের খ্রিষ্টান হাসপাতালের বন্ধ তালা খুলতে উদ্যোগী সাংসদ

IC’র প্ররোচনায় উত্তপ্ত আমডাঙা! পুলিশকে লক্ষ্য করে ইটবর্ষণ বিক্ষোভকারীদের

শ্রীরামপুরের বিধায়কের নামে ভুয়ো অ্যকাউন্ট খুলে টাকা হাতানোর অভিযোগ,তদন্তে পুলিশ

ফিরহাদের পর ভূতুড়ে ভোটার খুঁজতে পথে উদয়ন গুহ, দিনহাটায় চলছে অভিযান

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00