Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর, ফের বসছে ‘দুয়ারে সরকার’, কবে থেকে শিবির শুরু?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের বসতে চলেছে ‘দুয়ারে সরকার’ শিবির। সাধারণ মনুষের মুশকিল আসান হয়ে ওঠা শিবির শুরু হবে আগামী ২৪ জানুয়ারি থেকে। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যবাসীকে সুখবর দেওয়া হয়েছে। ‘দুয়ারে সরকার’ এর নবম সংস্করণে জমা পড়া আবেদনের নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারির মধ্যে করা হবে বলে জানানো হয়েছে।

গত বিধানসভা ভোটের আগেই প্রশাসনকে মানুষের দরজায় পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ নামে এক কর্মসূচি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত চার বছর ধরে আট বার বসেছে ‘দুয়ারে সরকার’ এর শিবির। সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে ওই কর্মসূচি। বাড়ির কাছাকাছি বসা শিবিরে গিয়ে প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেলতে পারছেন বঙ্গবাসী। কয়েক কোটি মানুষ ইতিমধ্যেই ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে উপকৃত হয়েছেন।

নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দুয়ারে সরকার’ এর নবম সংস্করণে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ, জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয় এবং ভবিষ্যত ক্রেডিট কার্ডের মতো পরিষেবা মিলবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই ফের ‘দুয়ারে সরকার’ শিবির বসানোর সুখবর জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কবে থেকে সিবির বসবে তা ঘোষণা করেননি তিনি। এদিন বিজ্ঞপ্তির মাধ্যমে দিনক্ষণ ঘোষণা করা হল।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00