Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যপালকে তীব্র আক্রমণ মমতার! ‘ঘোড়ার পাল’ বলে কটাক্ষ

দু'দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন রাজ্যপালকে টুইটার থেকে ব্লক করেছেন তিনি। রাজ্যের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সংঘাত নতুন নয়

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন রাজ্যপালকে টুইটার থেকে ব্লক করেছেন তিনি। রাজ্যের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সংঘাত নতুন নয়। রাজ্যে রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে সংঘাত তীব্র আকার ধারণ করে। যার অন্য মাত্রা পায় গত সোমবার। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি রাজ্যপালকে ব্লক করেছেন। যার পরিবর্তে সেদিনই রাতে মমতা বন্দনায় টুইট করেন রাজ্যপাল ধনখড়। বুধবার নেতাজি ইন্ডোরে রাজ্যপালকে নিশানা করে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি নেতাজি ইন্ডোরের মঞ্চে তীব্র কটাক্ষ করে বলেছেন, ‘এক ঘোড়ার পালকে পাঠিয়েছে রাজ্য শাসন করতে। আগে মাউন্টেন পুলিশ ঘোড়ায় চড়ত জানি, ওমা তাঁরাই চিনে গেল নতুন এক ঘোড়ার পাল রাজ্যে এসেছে। ২৬ শে জানুয়ারির দিন দেখেছিলাম সেই ঘোড়ার পালকে। আমাদের মাউন্টেড পুলিশরা রেগে গিয়েছে ওই ঘোড়ার পালকে দেখেই। সকাল নেই সন্ধে নেই, দূরবিন নিয়ে বাড়ি থেকে বসে রাজ্যে খুন, ধর্ষণ খুঁজে যাচ্ছে। আর আমাকে টুইটারে গালিগালাজ করছে। কখনও আমার টুইট হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছে আর খালি কৈফিয়ত চাইছে।’

সুর চড়িয়ে মমতা আরও বলেন, ‘মা ক্যান্টিন চলছে গরীব মানুষেরা দু’বেলা খাচ্ছে, তা নিয়েও প্রশ্ন করছে। কেন হবে? কোথা থেকে হচ্ছে? আর কথায় কথায় বলছে দেখ লেঙ্গে, আমাকে চমকাচ্ছে। আমি একজন কাউন্সিলরকে ভয় পায় নি উনি কে? দশ বার দলবদল করেছে। যখন তখন আমাদের মুখ্যসচিব কিংবা অফিসারদের তলব করছে। আইন দেখাচ্ছে, আমরাও আইন জানি।’ রাজ্যপাল রুপে জগদীপ ধনখড় পদে বসার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে অশান্তি শুরু হয়েছে। যার জেরে খোদ মুখ্যমন্ত্রী একপ্রকার বাধ্য হয়েই টুইটার থেকে ব্লক করেছেন ধনখড়কে। রাজ্যপাল ইস্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নালিশ জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়রা।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00