Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেতাজির অন্তর্ধান: ৭৮ বছরেও যে রহস্যের সমাধান হয়নি

তিনটি তদন্ত কমিশন গঠন হলেও অন্তর্ধান রহস্যের জট খোলেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একটা বছর পেরিয়ে গেল। তবুও আজও জানা গেল না, সত্যিই কি দেশের অন্যতম বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসু কী আদৌ তাইকো বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন? ৭৮ বছর ধরে যে রহস্যের সমাধান হয়নি আদৌ কোনও দিন সেই রহস্যের পর্দার উপরে যবনিকাপাত নামবে কিনা, কেউ জানে না। শুধু তর্ক প্রিয় বাঙালি চায়ের কাপে নেতাজির অন্তর্ধান-মৃত্যু রহস্য নিয়ে তর্কের তুফান তুলে হয়তো আরও কয়েক শতাব্দী কাটিয়ে দেবে।

নেতাজির কী সত্যিই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল? ঐতিহাসিক লিওনার্ড এ গর্ডনের দাবি, ১৯৪৫ সালের ১৮ অগস্ট দুপুর আড়াইটা নাগাদ তাইপের তাইকো বিমানবন্দরে বিমান দুর্ঘটনার মুখে পড়েছিলেন ভারতের শ্রেষ্ঠ বীর সন্তান। ৯০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুভাষ। তবে সেই তত্ত্ব মেনে নিতে রাজি হননি দেশের অগণিত নেতাজি ভক্তরা।

দেশ স্বাধীন হওয়ার পরে নেতাজির অন্তর্ধান-মৃত্যু রহস্যের সমাধানে ১৯৫৬ সালে আজাদ হিন্দ বাহিনীর অন্যতম সদস্য তথা সুভাষের ঘনিষ্ঠ সহচর শাহনওয়াজ খানের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করেছিলেন পণ্ডিত জহরলাল নেহরু। কমিশন নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবরেই সিলমোহর দিয়েছিল। ওই রিপোর্ট  মানতে রাজি হয়নি নেতাজির পরিবার। ফলে ১৯৭০ সালে পঞ্জাব হাইকোর্টের আবসরপ্রাপ্ত বিচারপতি জিডি খোসলার নেতৃত্বে ফের এক সদস্যের কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকার। বিচারপতি খোসলাও তাইকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে।

১৯৯৯ সালে আদালতের নির্দেশে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মনোজ কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে আরও একটি কমিশন গঠন করা হয়। ২০০৫ সালে ওই জমা দেওয়া রিপোর্টে মুখার্জি কমিশন জানিয়ে দেয়, ১৯৪৫ সালের ২৩ অগস্ট তাইকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। যদিও ওই রিপোর্ট খারিজ করে দেয় কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্যারিসের এক অধ্যাপক জে বি পি মোরেও দাবি করেছেন, ১৯৪৫ সালের অগস্টে বিমান দুর্ঘটনায় মারা যাননি সুভাষ। ওই বছরের ডিসেম্বরেও তাঁকে দেখা গিয়েছিল। একের পর এক দাবি-পাল্টা দাবিতে নেতাজি অন্তর্ধান- মৃত্যু রহস্য আরও জটিলই হয়েছে।

হতে চেয়েছিলেন সন্ন্যাসী, কিন্তু হয়ে গেলেন দেশনায়ক – জানুন নেতাজির এই অজানা কাহিনী

ভেঙে দুই টুকরো হয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি ফরওয়ার্ড ব্লক

‘দেশের নেতা কেমন হওয়া উচিত’, জানিয়ে দিলেন মমতা

দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মদিবস পালিত হচ্ছে সাড়ম্বরে

জিয়াগঞ্জে নেতাজির স্মৃতি বিজড়িত বাড়ি সংরক্ষণের দাবি

আরএসএসের আচমকা নেতাজি ভজনায় ক্ষুব্ধ সুভাষ কন্যা অনিতা

নেতাজি সুভাষের স্মরণীয় উক্তি যা আজও অনুপ্রেরণা জোগায়

শেষ বিমানযাত্রায় কো-পাইলটের আসনে বসতে চাননি নেতাজি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00