Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরএসএসের আচমকা নেতাজি ভজনায় ক্ষুব্ধ সুভাষ কন্যা অনিতা

নেতাজি কন্যার বিবৃতিতে অস্বস্তিতে পড়েছে আরএসএস নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে বাঙালির আবেগে সুড়সুড়ি দিয়ে বিজেপিকে রাজনৈতিক ডিডিডেন্ড তুলে দিতে আসরে নেমেছে আরএসএস। আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে শহিদ মিনারে প্রকাশ্য সমাবেশে যোগ দিতে শহরে এসেছেন সঙ্গ প্রধান মোহন ভাগবত। আরএসএসের আচমকা সুভাষ প্রীতিতে ক্ষুব্ধ নেতাজি কন্যা অনিতা বসু পাফ। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, ‘বাবা আরএসএসের কট্টর সমালোচক ছিলেন।তিনি হিন্দু হলেও সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। সবাইকে এক সাথে নিযে চলতে পারতেন।’ নেতাজি কন্যার এমন বিবৃতিতে যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে সঙ্ঘ নেতৃত্ব।

বিধানসভা ভোটের আগে নেতাজির আবেগ নিয়ে সুড়সূড়ি দেওয়ার চেষ্টা চালিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। কিন্তু ভোটের কারণেই যে পদ্ম শিবিরের আচমকা নেতাজি প্রীতি জেগেছে তা বুঝতে অসুবিধা হয়নি বাঙালির। নীল বাড়ি দখলে বিজেপির ওই চাল ভেস্তে গিয়েছিল। তবে তাতে দমেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৪ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে নেতাজিকে বাঙালির আবেগে সুড়সুড়ি দেওয়ার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির বিতর্কিত আবক্ষ মূর্তির উন্মোচনও করেছেন।

মোদির পরে নেতাজিকে নিয়ে বাঙালি আবেগে সুড়সুড়ি দিতে আসরে নেমেছে বিজেপির মেন্টর হিসেবে পরিচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শীর্ষ নেতৃত্বও। চলতি বছরে ঘটা করেই দেশের অন্যতম শ্রেষ্ঠ বীর সন্তানের জন্মদিন পালনের উদ্যোগ নেওয়া হয়েছে কটর হিন্দুত্ববাদী সংগঠনৃইর পক্ষ থেকে। কিন্তু আরএসএসের ওই উদ্যোগের বিরুদ্ধে মুখ খুলেছেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। তাঁর কথায়, ‘নেতাজি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন। কিন্তু ধমনিরপেক্ষতায় আরএসএস বিশ্বাস করে বলে আমি মনে করি না। যদি সত্যিই আরএসএস নেতাজির চিন্তাধারাকে নিজেদের চিন্তাধারা হিসেবে মেনে নিতে পারে, তাহলে তো খুবই ভাল হয়। কিন্তু তা সম্ভব নয় বলেই আমি মনে করি। নেতাজিকে ভুল কাজে ব্যবহার করাকে কোনও রকমেই সমর্থন করব না।’

‘কখনই বলিনি..’, ৭৫ বছরে অবসর নিয়ে মোদিকে স্বস্তি দিলেন ভাগবত

ক্ষমতায় এলে দেশে নিষিদ্ধ হবে আরএসএস, বড় ঘোষণা কংগ্রেস নেতার

‘সঙ্ঘ ঘনিষ্ঠকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরে ভোটে লড়তে হবে’, বিজেপি শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিল RSS

‘নরেন্দার..সারেন্ডার’, যুদ্ধবিরতি নিয়ে মোদিকে খোঁচা রাহুলের

বঙ্গ বিজেপির সভাপতি পদে চমক? আচমকাই ভেসে উঠল বহরমপুরের সঙ্ঘ নেতার নাম

বাজল বিয়ের সানাই, শুক্রেই সাত পাকে বাধা পড়বেন দিলীপ ঘোষ

ইউনূস সরকারের ইন্ধনে বাংলাদেশে হিন্দু নিপীড়ন, রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাইল সঙ্ঘ

নাগপুরের সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে মুখ খুললেন আরএসএস শীর্ষ নেতৃত্ব

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00