Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেতাজি সুভাষের স্মরণীয় উক্তি যা আজও অনুপ্রেরণা জোগায়

Share:

নিজস্ব প্রতিনিধি: চাইলে অনায়াসেই তিনি ব্রিটিশ শাসকের অধীনে আমলার জীবন বেছে নিতে পারতেন। চাইলে অনায়াসেই তিনি বিলাসবহুল, আয়েসি জীবন যাপন করতে পারতেন। কিন্তু নিশ্চিত আরামের জীবন কখনও বেছে নিতে চাননি নেতাজি সুভাষ বসু। অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াইকে জীবনের সত্যি করে নিয়েছিলেন। আর সেই লড়াইয়ের মূল্যও তাঁকে বারে বারে চোকাতে হয়েছে। কিন্তু তাঁর লড়াই, সংগ্রাম আর বিখ্যাত উক্তি আজও এ দেশের তরুণ প্রজন্মকে উদ্বেলিত করে তোলে। আজও চিরন্তন অনুপ্রেরণার উ‍ৎস হয়ে দাঁড়িয়ে। দেশনায়কের ১২৬ তম জন্মদিনে ফের একবার তাঁর বিখ্যাত উক্তিগুলির দিকে চোখ বোলানো যাক। পাঠকদের জন্য নেতাজি সুভাষের বারোটি বিখ্যাত উক্তি তুলে ধরা হল-

১) তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।

২) স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়।

৩)স্বাধীনতার জন্য নিজের রক্ত​​দিয়ে মূল্য প্রদান করা আমাদের কর্তব্য।

৪) ভারত আমাদের ডাকছে, রক্ত দিয়ে রক্তকে ডাকছে, আর সময় নেই অস্ত্র তোলো, ঈশ্বর চাইলে শহিদের মৃত্যু বরণ করে নেব আমরা।

৫) মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপোষ

৬) যদি জীবনে সংগ্রাম, ঝুঁকি না থাকে, তাহলে বেঁচে থাকা অনেকটা ফিকে হয়ে যায়।

৭)মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে কখনোও স্বাধীনতা জয় করা যায় না। তার জন্য দরকার আত্মশক্তি, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।

৮) শুধুমাত্র চিন্তার জন্য কোনও ব্যক্তির মৃত্যু হতে পারে। কিন্তু, সেই চিন্তা আজীবন অমৃত থাকে এবং তা একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

৯) সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না, বা থাকা উচিত নয়।

১০) জীবনকে এমন একটি ভাবধারার মধ্যে তুলে ধরতে হবে, যাতে সত্যতা পূর্ণমাত্রায় থাকে।

১১) বাস্তব বোঝা কঠিন। তবে, জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যকে গ্রহণ করতে হবে।

১২) প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা, ঠিক যেন মরুলোকে নির্বাসনের মতো।

শুধু এই বারোটি নয়, বীর নায়কের আরও অনেক উক্তি আজও আমাদের মনে গেঁথে রয়েছে। তাঁর উক্তিকে জীবনে পাথেয় করলেই প্রকৃত অর্থে দেশের শ্রেষ্ঠ সন্তানকে প্রকৃত অর্থেই শ্রদ্দা জানানো যাবে।

 

আরএসএসের আচমকা নেতাজি ভজনায় ক্ষুব্ধ সুভাষ কন্যা অনিতা

নেতাজির অন্তর্ধান: ৭৮ বছরেও যে রহস্যের সমাধান হয়নি

শেষ বিমানযাত্রায় কো-পাইলটের আসনে বসতে চাননি নেতাজি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00