ভোটে ভরাডুবি, হারের হ্যাট্রিক গড়লেন কল্যাণ চৌবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ভোট ময়দানে হারের হ্যাট্রিক রয়েছেন বহু প্রার্থীর। এবার সেই তালিকায় নয়া সংযোজন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। শনিবার মানিকতলা উপনির্বাচনে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের কাছে তিনি বিপুল ভোটে হেরে যান। এই নিয়ে পর পর তিন বার হারলেন কল্যাণ চৌবে। প্রথম কৃষ্ণনগরে তারপর দুবার মানিকতলা বিধানসভা নির্বাচনে।

২০২১ সালে মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল কল্যাণ চৌবেকে। আর সেইবার তৃণমূলের সাধন পাণ্ডের কাছে তিনি হেরে যান। এরপর কল্যাণ অভিযোগ করেছিলেন গণনায় নাকি কারচুপি হয়েছে। কিন্তু সেই অভিযোগের আইনি জটিলতা কাটতে না কাটতেই ফের একই কেন্দ্র থেকে তৃণমূলের কাছে হারলেন কল্যাণ চৌবে। আর তাতেই তিনি হারের রেকর্ড গড়লেন। এরআগে নির্বাচনে পর পর নয়বার হেরে রেকর্ড গড়েছিলেন বিজেপির রাহুল সিনহা। এবার সেই হারের তালিকায় যোগ দিলেন কল্যাণ।

উল্লেখ্য, সাধন পাণ্ডের মৃত্যুর পর ২০২৪ সালে মানিকতলা কেন্দ্র উপনির্বাচনে তৃণমূল সৈনিক হিসেবে বেছে নিয়েছিলেন সুপ্তি পাণ্ডেকে। আর তাতে ৬০ হাজারের বেশি ভোটে জয়ী হলেন সাধন পত্নী সুপ্তি। উচ্ছ্বাস শুরু হয়েছে তৃণমূল শিবিরে। সংশ্লিষ্ট কেন্দ্রে এবার জয়ের হ্যাট্রিক তৃণমূলের। একথায় বলাই যায় লোকসভা নির্বাচনের পরে এবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে পদ্ম শিবিরের।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]