Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্ররোচনায় না জড়িয়ে নির্ভয়ে ভোট দিন, আর্জি মমতার

আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। রাত কাটলেই হাইভোল্টেজ ম্যাচ। গোটা দেশের নজর রয়েছে ভবানীপুর বিধানসভার উপনির্বাচন কেন্দ্রে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। রাত কাটলেই হাইভোল্টেজ ম্যাচ। গোটা দেশের নজর রয়েছে ভবানীপুর বিধানসভার উপনির্বাচন কেন্দ্রে। আগামিকাল ভবানীপুর ছাড়াও সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভায় নির্বাচন রয়েছে। কিন্তু সকলের নজর ভবানীপুরেই। কারণ এই আসনে প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গোটা দেশের নজর রয়েছে।

আর নিজের কেন্দ্রের ভোট ও বাকি দুই কেন্দ্রের নির্বাচন নিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানিয়েছেন, ‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন। প্ররোচনা ছড়াবেন না, প্ররোচনায় জড়াবেন না।’ নিজের কেন্দ্রের ভোটারদের এই বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল ভবানীপুরে উপনির্বাচন, এমনিতেই বড় দুর্যোগের মধ্যে রয়েছে কলকাতা। তাই বেশি সাবধানতা অবলম্বন করেছে নির্বাচন কমিশন। করোনা থাকায় নানা বিধি মানা হয়েছে। নৌকা রাখা হয়েছে, ইভিএম প্লাস্টিকে মোড়া হয়েছে। কড়া নজর রয়েছে নির্বাচন কমিশনের। ভবানীপুর উপনির্বাচন নিয়ে বাড়তি সতর্কতা বজায় রেখেছে নির্বাচন কমিশন।

ভবানীপুরে মোতায়েন করা হচ্ছে ৩৫ কোম্পানি বাহিনী। থাকছে ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। ভবানীপুরের ভোটে সব বুথেই হবে ওয়েবকাস্টিং। শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার। মোট ২৮৭টা বুথ রয়েছে। মেন বুথের সংখ্যা ২৬৯। কোভিড পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে ১৮টা অক্সিলিয়ারি বুথ। ভোট কর্মীদের হাতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার তুলে দেওয়ার পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বুথ পিছু দেওয়া হচ্ছে ৪টে করে রেনকোট।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00