Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানাতে বিশেষ প্রস্তাব আসছে বিধানসভায়

লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানানো। তাই 'মহিলাদের ক্ষমতায়ন' নিয়ে একটি বিশেষ প্রস্তাব আনতে চলেছে বিধানসভার পরিষদীয় কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানানো। তাই ‘মহিলাদের ক্ষমতায়ন’ নিয়ে একটি বিশেষ প্রস্তাব আনতে চলেছে বিধানসভার পরিষদীয় কমিটি। যদিও পরিষদীয় কমিটির তরফে ব্যাপারটি নিয়ে বেশি খোলামেলা আলোচনা করা হয় নি। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে বাংলায় তিন তিনবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কুর্নিশ জানাতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে বিধানসভার পরিষদীয় দল।

এই বিষয়ে বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন, ‘আগামী ৮ তারিখ পশ্চিমবঙ্গে মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে প্রস্তাব আনা হবে। এবং তা নিয়ে বিস্তারিত আলোচনাও হবে।’ সূত্রের খবর, ভবানীপুর উপনির্বাচনে বিরাট ব্যবধানে মুখ্যমন্ত্রীর জয়ের পরেই এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয় তৃণমূল পরিষদীয় দলের অন্দরে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে বিধানসভার পরিষদীয় দল। কালীপুজোর জন্য মঙ্গলবারের পড়েই বন্ধ হয়ে যাবে বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথমার্ধ। আদামী সোমবার ফের বিধানসভার অধিবেশন বসবে। আর তখনই শীতকালীন অধিবেশনের দ্বিতীয়ার্ধে এই প্রস্তাব আনা হবে।

রাজ্যে নারীদের ক্ষমতায়নের জন্য একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবে একাধিক বিধায়ক কিংবা মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করবেন বলে জানা গিয়েছে। যদিও এই প্রস্তাবনাতে গরহাজির থাকবেন বিজেপি বিধায়করা। বিধানসভার বিরোধী দলনেতা জানিয়েছেন, অধিবেশনের প্রথম দিন অংশ নেওয়ার পর গেরুয়া শিবিরের বিধায়করা আবার অধিবেশনে অংশ নেবেন ১৬-১৮ নভেম্বর

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00