Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমরাও চাই আরজি করের নির্যাতিতা যথাযথ বিচার পাক’, বিধানসভায় বললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ড নিয়ে পুনরায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই তিনি দোষীর ফাঁসির সাজা চেয়েছিলেন। বুধবার বিধানসভা অধিবেশনে ফের একবার আরজি কর নিয়ে মন্তব্য করতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে। এ দিন তিনি বলেন, ‘আরজি করের মেয়েটি বিচার পাক, তা আমরাও চাই। কিন্তু যাঁরা মহারাষ্ট্র বা অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা করেন তাঁদের বলব, বাংলাকে অসম্মান করে অন্য রাজ্যকে সম্মান জানানো যায় না।’

ইদানিং সময়ে বাংলায় মহিলাদের সুরক্ষা নিয়ে বার বার সরব হয়েছেন বিরোধীরা। রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি চলছে অন্য রাজ্যে মেয়েদের সুরক্ষার সঙ্গে বাংলায় মেয়েদের সুরক্ষা নিয়ে তুলনা। এই বিষয়টি একেবারেই ভাল লাগেনি রাজ্যের প্রশাসনিক প্রধানের। তাই স্পষ্টবাক্যে বিরোধীদের জবাব দিয়েছেন তিনি।

পাশাপাশি আরজি করের নির্যাতিতার দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে অতীতেও সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিম্ন আদালত দোষী কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ডের শাস্তি ঘোষণা করার পরও ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য উচ্চ আদালতে আবেদনও করেছিল।

আরজি কর কাণ্ডের পর রাজ্যের জুনিয়র চিকিৎসকরা সুবিচার চেয়ে, চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করা-সহ একগুচ্ছ দাবি নিয়ে আমরণ অনশনে বসেছিলেন। যদিও পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে তাঁরা অনশনের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00