Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইদ্রিস আলির প্রয়াণে শোকস্তব্ধ মমতা-অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা বিধায়ক ইদ্রিশ আলি। বৃহস্পতিবার রাত ২টো ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ক্যানসার ও বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি। বয়স হয়েছি্ল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী জানিয়েছেন ,’ তিনি পেশায় ছিলেন আইনজীবী। তাঁর চলে যাওয়া বঙ্গ রাজনীতিতে অপূরণীয় ক্ষতির সামিল। আমি ইদ্রিস আলির’র বিদ্রোহী আত্মার চিরশান্তি কামনা করে তাঁর পরিবার এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।‘

শুধু মুখ্যমন্ত্রী নন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায়।   তিনি জানিয়েছেন, ‘আমি ইদ্রিস আলি’র বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে, তাঁর পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা  জানাই।‘শুক্রবার ইদ্রিশ আলির মৃত্যুতে মুলতবি করে দেওয়া হয়েছে বিধানসভা অধিবেশন।

প্রসঙ্গত, কংগ্রেসের হাত ধরেই রাজনৈতিক জীবন শুরু হয় ইদ্রিশ আলির। সোমেন মিত্রের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন পেশায় আইনজীবী এই ব্যক্তি। এরপর কংগ্রেস থেকে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। ২০১১ সালে জলঙ্গীর আসন থেকে ইদ্রিশকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু সেবার তিনি জেতেননি। ২০১৪ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে ইদ্রিশ আলিকে প্রার্থী করা হয়েছিল। সেবার তিনি বসিরহাট থেকে জয়ী হয়েছিলেন। এরপর অবশ্য ২০১৯ সালে বসিরহাট থেকে তাঁকে প্রার্থী করা হয়নি। তবে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়। সেখান থেকে তিনি জয়লাভ করেন। এরপর ২০২১ সালে তাঁকে ভগবানগোলা থেকে প্রার্থী করা হয়েছিল। সেখান থেকে তিনি জয়লাভ করেন।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00