ফোনে টোপ দিয়ে খুন ? মহেশতলায় নার্স খুনে চাঞ্চল্যকর তথ্য, ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধের চিহ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, মহেশতলা: টোপ দিয়েই বাড়ির বাইরে এনে খুন করা হয়েছিল নার্স শিল্পী বিবিকে। মহেশতলায় নার্সের রহস্যজনক মৃত্যু্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে শিল্পী বিবিকে।

জানা গিয়েছে, রাত হয়ে গেলে স্বামী বাড়ি না ফেরায় চিন্তায়  ছিলেন শিল্পী বিবি। আচমকাই রাতে তাঁর কাছে একটি ফোন আসে, সেখানে তাঁকে বলা হয় স্বামীর সঙ্গে ঝামেলা হচ্ছে। এটি শুনেই বাড়ি থেকে বের হন ওই নার্স। তারপরেই আর বাড়ি ফেরেননি তিনি। রাত ২টো নাগাদ তিনি বের হয়েছিলেন। তার অনেক পরে মহিলার স্বামীকে ফোন করে জানানো হয় বাড়ির কাছেই অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন শিল্পী। এরপরেই উদ্ধার হয় দেহ। এরপরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি টোপ দিয়ে বাইরে ডেকে আনা হয়েছিল ওই নার্সকে। কে বা কারা এটি করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় সন্দেহের তালিকায় রয়েছেন শিল্পীর স্বামীও। তাঁকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।  প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট যে, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। নিহত নার্সের কল রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে স্বামীর সঙ্গে থাকতেন তিনি। শনিবার গভীর রাতে হয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় খুঁজতে বের হন তাঁরা স্বামী। এলাকায় রাস্তার মধ্যে অচেতন  অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। বাড়ি গলির কাছেই ওই মহিলাকে পড়ে থাকতে দেখতে পান তাঁর স্বামী। এরপর স্থানীয়দের নিয়ে দ্রুত বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই পুলিশে খবর দেন স্বামী। খবর পেয়েই তাড়াতাড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতা মহিলা নার্সের কাজ করতেন বলে জানা গিয়েছে। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

বাঁশদ্রোণীতে প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা, রক্তাক্ত অবস্থায় ছুটছেন মহিলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]