আদালতের বাইরে ১৯ কোটি টাকা চেয়েছিল দুই ব্যক্তি, ইডির সামনে বিস্ফোরক কুন্তল  

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডির সামনে বিস্ফোরক কুন্তল। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে তাকে।  মামলা চলছে তাঁর বিরুদ্ধে।  বৃহস্পতিবার কলকাতায় ইডির বিশেষ আদালতে কুন্তল জানিয়েছেন মামলা  চলাকালীন আদালতকক্ষের বাইরে ডেকে টাকা চেয়েছেন দু’জন। তাঁরা তাপস মণ্ডলেরও নাম নিয়েছেন বলেও অভিযোগ।

বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে মামলা চলছিল। মামলার সময় এজলাসেই ছিলেন কুন্তল। শুনানির প্রায় শেষের দিকে বিচারকের উদেশ্য করে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জানান, দু’জন ব্যক্তি তাঁকে এজলাসের বাইরে ডেকে নিয়ে গিয়ে ১৯ কোটি টাকা চেয়েছেন।

বিচারককে কুন্তল বলেন, “দু’জন লোক আমাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বলে তাপস মণ্ডলের টাকা দে।” নিজের বক্তব্যের সত্যতা প্রমাণের জন্য প্রয়োজনে বিচারককে আদালত চত্বরের সিসিটিভি ক্যামেরা দেখার জন্যও অনুরোধ করেন কুন্তল। ওই কথা শোনার পরে বিচারক তাঁকে বাইরে না-যাওয়ার প্রস্তাব দেন। কুন্তলকে তিনি বলেন, “আপনি ভিতরেই বসুন। পরের দিনও ভিতরেই থাকবেন।”

প্রসঙ্গত, বৃহস্পতিবারও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয়ের সাক্ষ্যগ্রহণ করেছে ইডির বিশেষ আদালত। ২০২৩ সালের জানুয়ারিতে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল। বর্তমানে তিনি জামিনে মুক্ত।

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

কংগ্রেস নেতার বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে মিলল নগদ ১২ কোটি ও ৬ কোটির গয়না

কাটল চন্দ্রনাথের বিচারপ্রক্রিয়ার জোট, চার্জশিট অনুমোদন করলেন রাজ্যপাল

ইডি অফিসারের বাড়িতে হুকিং! ‘জরিমানা’ ৫ লক্ষ টাকা

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]