Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশেষ পরিচয়পত্রের ঘেরাটোপে মুখ্যমন্ত্রীর প্রতিবেশীরা

হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলতে এ বার মুখ্যমন্ত্রীর পড়শিদের জন্য ‘বিশেষ পরিচয়পত্র’ চালু করছে কলকাতা পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee) একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেত্রী থাকাকালীন সময়ে তাঁর ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। আর সেই কারণেই কেন্দ্র সরকার তাঁকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা প্রদান করেছে। কিন্তু তারপরেও যে তাঁর নিরাপত্তায় অসংখ্য খামতি রয়ে গিয়েছে সেটা চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিয়েছে হাফিজুল মোল্লা(Hafijul Molla)। আর সেই ঘটনার পরেই এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায় তাঁর প্রতিবেশীদের দিকেও। আর সেই সূত্রেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে(Harish Chatterjee Street) নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলতে এ বার মুখ্যমন্ত্রীর পড়শিদের(Neighbours) জন্য ‘বিশেষ পরিচয়পত্র’ চালু করার কথা ভাবছে কলকাতা পুলিশ(Kolkata Police)। শুধু হরিশ চ্যাটার্জি স্ট্রিটই নয়, পটুয়াপাড়া, বলরাম বসু ঘাট রোড, এমনকী হরিশ মুখার্জি রোডকেও নিয়ে নিরাপত্তার এই ঘেরাটোপ তৈরি করার পথে হাঁটা দিচ্ছে লালবাজার।

হাফিজুল কাণ্ডের পরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বেশ কয়েক দফায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর পড়শিদের বাড়ি ঘুরে দেখেন। বোঝার চেষ্টা করেন, মুখ্যমন্ত্রীর টালির চালের একতলা বাড়ি সুরক্ষিত রাখতে হলে পড়শিদের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা ঠিক কতটা বাড়াতে হবে। ওই পাড়ার প্রতিটি বাড়ি ধরে ধরে সমীক্ষার কাজ শুরু করেছে পুলিশ। সেখানে কতজন এবং কারা থাকেন, কত জন ভাড়াটে, কত দিন ধরে তাঁরা ভাড়া রয়েছেন, কার বাড়িতে গাড়ি রয়েছে, তাঁদের আর্থিক অবস্থা কেমন- সব কিছুরই বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুরসভার স্থানীয় কাউন্সিলার অফিস থেকে ভোটার তালিকা দিয়েও এ কাজে সাহায্য করা হচ্ছে। কারও নাম না-থাকলে জেনে নেওয়া হচ্ছে তার কারণও। তবে এইসবেরই মধ্যে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার ঘেরাটোপের বাড়াবাড়িতে তাঁর প্রতিবেশীরা যাতে কোনও সমস্যায় না-পড়েন, সেদিকেও বিশেষ নজর দিতে হবে।

ঘটনা হচ্ছে, হরিশ মুখার্জি রোডেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তিনিও জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। তবে সমস্যা হচ্ছে অভিষেক কিছুটা হলেও নিরাপত্তা বেষ্টনির মধ্যে থাকেন। কিন্তু মমতা চিরকালই সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে পছন্দ করেন। নিজের পাড়া হোক কী জেলা, তিনি সুযোগ পেলেই মিশে যান মানুষের সঙ্গে। আর এটাকেই বড় বিপদ হিসাবে চিহ্নিত করেছে পুলিশ। কিন্তু এটাও সত্যি, মুখ্যমন্ত্রী হলেও মমতা এখনও আগের মতোই আছেন। তাই তাঁর পায়ে যে বেড়ি পরানো যাবে না সেটা বুঝেই এবার মুখ্যমন্ত্রীর পাড়ার বাসিন্দাদের ওই বিশেষ পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। শুধু তাই নয়, পুলিশের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে আরও বেশ কিছু বিষয়। যেমন ওই এলাকায় বহু গ্যারাজ রয়েছে, যেখানে অনেক দিন ধরেই রাতে বহু ট্যাক্সি এবং প্রাইভেট গাড়ি থাকে। অনেক গাড়ির চালকও রাতে গ্যারাজেই থাকেন। আবার বহু মানুষ এই এলাকায় কাজের সূত্রে নিয়মিত আসেন। সময়-অসময়ে তাঁদের অনেকেই কারও বাড়িতে রাতে থেকে যান। এ ছাড়াও এই এলাকায় একাধিক বহুতল নির্মাণ চলছে। ফলে বহু শ্রমিকের আনাগোনা রয়েছে। এ সব ফ্যাক্টর মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর বাড়িকে কেন্দ্র করে সুরক্ষাবলয় তৈরির পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ কর্তৃপক্ষ।

প্রাথমিক ভাবে স্থির হয়েছে, এই এলাকায় কেউ বাড়ি ভাড়া দিতে চাইলে ভাড়াটের সঙ্গে পাকা কথা হওয়ার পর তাঁর বিস্তারিত তথ্য স্থানীয় কাউন্সিলারের মাধ্যমে থানাকে জানাতে হবে। থানা ছাড়পত্র দিলে তবেই ভাড়াটে বাড়িতে ঢুকতে পারবেন। এই এলাকার কোনও বাড়িতে অতিথি বা বন্ধু এসে বসবাস করলে তাঁর নাম-ঠিকানাও স্থানীয় কাউন্সিলারের অফিসে জানাতে হবে। এ জন্য কাউন্সিলার ও পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এ ছাড়া, গোটা চত্বরটাই সিসিটিভি দিয়ে মুড়ে দিতে চায় পুলিশ। এ জন্য আলাদা কন্ট্রোলরুমের ব্যবস্থা করা হচ্ছে। দু’টি ওয়াচটাওয়ার, আদিগঙ্গার পার ঘেঁষে মুখ্যমন্ত্রীর বাড়ির সীমানা বরাবর মোটা অ্যালুমিনিয়ামের পাতের ১৪ ফুট উচ্চতার পাঁচিল তৈরির সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00