Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতায় গঙ্গা আরতি শুরুর আগে বারাণসী যাচ্ছেন পুরকর্তারা

বারাণসীতে গঙ্গা আরতির (Ganga Arati) ব্যবস্থা খতিয়ে দেখতে যোগীরাজ্যে উড়ে যাচ্ছেন মেয়র পারিষদ-সহ, পুর কমিশনার-সহ আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন উত্তরপ্রদেশের বারাণসীর মতো কলকাতায় গঙ্গার ঘাটে আরতির (Ganga Arati) ব্যবস্থা করার কথা। রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই নির্দেশের পর তোড়জোড় শুরু করে দেয় কলকাতা পুরসভা। এবার বারাণসীতে গঙ্গা আরতির (Ganga Arati) ব্যবস্থা খতিয়ে দেখতে যোগীরাজ্যে উড়ে যাচ্ছেন মেয়র পারিষদ-সহ, পুর কমিশনার-সহ আধিকারিকরা।

কলকাতা পুরসভা সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতার বাজেকদমতলা ঘাটকে বেছে নেওয়া হয়েছে গঙ্গা আরতির জন্য। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং গঙ্গার একাধিক ঘাট পরিদর্শন করে বাজেকদমতলা ঘাটকে বেছে নেন। এই ঘাটে কীভাবে হবে আরতি, ইতিমধ্যে তার স্কেচ তৈরি করা হয়েছে। এবার বারাণসী গিয়ে সেই স্কেচ শেষবারের মতো মিলিয়ে নেবেন কলকাতা পুরসভার কর্তারা। বারাণসীতে গঙ্গা আরতির জন্য যেমন ব্যবস্থা রয়েছে কলকাতায় তার অনুকরণে ঠিক তেমন ব্যবস্থা করা হবে।

জানা গিয়েছে কলকাতার বাজেকদমতলা ঘাটে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ১৬টি ইস্পাতের বেদি। সেই ১৬টি বেদির উপর দাঁড়িয়েই হাতে একশো আটটা করে প্রদীপ তুলে নেবেন পুরোহিতরা। ঘাতের একদিকে যেমন থাকবে গাঁদা ফুলের বিছানা। অন‌্যদিকে থাকবে দর্শকদের জন‌্য বসার ব‌্যবস্থা। তবে আলোর বিষয়ে বারাণসীর থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটবে পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, বাজেকদমতলা ঘাটে যে ধরনের আধুনিক মানের আলোর ব্যবস্থা করা হবে তা বারাণসীতেও নেই। আরতির সময় গঙ্গায় থাকবে নৌকাও। সেই নৌকায় চেপে আরতি দেখতে পারবেন আগ্রহীরা।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00