সুপ্রিম নির্দেশ অমান্য করে সকাল থেকেই রাজ্যজুড়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা

সুপ্রিম কোর্টের নির্দেশকে লঙ্ঘণ করে মঙ্গলবার সকাল থেকেই পূর্ণ কর্মবিরতির পথে হাঁটা দিলেন জুনিয়র চিকিৎসকেরা। ক্ষুব্ধ আমজনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সন্ধ্যাতেই সুপ্রিম কোর্ট(Supreme Court) নির্দেশ দিয়েছিল, রাজ্যের সরকারি হাসপাতাল তথা মেডিকেল কলেজগুলির জুনিয়র চিকিৎসকদের সব ধরনের পরিষেবা দিতে হবে। কিন্তু সেই নির্দেশকে লঙ্ঘণ করে মঙ্গলবার সকাল থেকেই পূর্ণ কর্মবিরতির(Strike of Junior Doctors) পথে হাঁটা দিলেন জুনিয়র চিকিৎসকেরা। গতকালের সুপ্রিম নির্দেশের পরে রাতের দিকে বসেছিল জনিয়র চিকিৎসকদের সংগঠনের সভা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্য সরকারকে ১০ দফা দাবিপত্র পাঠানো হবে। সেই দাবি যতদিন না পূরণ হয় ততদিন তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন। সেই মর্মে রাতেই রাজ্যের মুখ্যসচিবকে(Chief Secretary of West Bengal) ওই ১০ দফা দাবিপত্র(10 Point Demand Letter) সম্বলিত চিঠি ইমেল করে দেওয়া হয়। আর এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় পূর্ণকর্মবিরতি।

আরও পড়ুন, সব পরিষেবাতেই কাজ করতে হবে জুনিয়র ডাক্তারদের, নির্দেশ সুপ্রিম কোর্টের

ডাক্তারদের তরফ থেকে যে দশ দফা দাবি পেশ করা হয়েছে সেগুলি হল— নির্যাতিতার দ্রুত ন্যায়বিচার, স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা, হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালগুলিতে শূন্যপদ পূরণ করা, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা, দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি, প্যানিক বোতামের ব্যবস্থা করা। আর জি করের ঘটনার পর থেকেই লাগাতার কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। পরে সরকারের তরফে নিরাপত্তা ও পরিকাঠামোগত ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক আশ্বাস পাওয়ার পর ২১ সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে তাঁরা কাজে ফেরেন। যোগ দিয়েছিলেন জরুরি পরিষেবায়। কিন্তু এরই মধ্যে গত সপ্তাহে সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর রোগীর পরিজনদের হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর ফের শুরু হয় ওই হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। এদিন থেকে রাজ্যজুড়ে  আবারও পূর্ণ কর্মবিরতির অপথে হাঁটা দিলেন জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন, বিদেশের বাজারেও এ বার মিলবে বাংলার ঐতিহ্যবাহী শাড়ি

তবে এই কর্মবিরতি শুরুর আগেই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ(Manoj Panth) জুনিয়র চিকিৎসকদের বার্তা দিয়ে বলেন, ‘আমরা আশা রাখি জুনিয়র ডাক্তাররা ধৈর্য না হারিয়ে মানুষের জন্য কাজ করবেন। তবে ঘটনা হচ্ছে, সুপ্রিম নির্দেশের পরেও যেভাবে জুনিয়র চিকিৎসকেরা তা না মানার দুঃসাহস দেখাচ্ছেন তা দেখে নানান মহলের পাশাপাশি আমজনতার মাঝেও ক্ষোভ চড়ছে। বিশেষ করে যেখানে রাত পোহালেই উৎসব শুরু হয়ে যাচ্ছে বাংলার বুকে। সেই উৎসবের মাঝে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তখন তাঁর চিকিৎসা কীভাবে হবে? এর আগের কর্মবিরতির সময়ে খুব কম করেও ২৯জন রোগীর মৃত্যু হয়েছিল বিনা চিকিৎসায়। এবারেও সেই ছবি ফিরতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে বার বার সুপ্রিম নির্দেশ লঙ্ঘণের জেরে আদালত অবমাননার মুখেও পড়তে পারেন জুনিয়র চিকিৎসকেরা। সুপ্রিম কোর্ট কার্যত বুঝিয়ে দিয়েছে আর কিন্তু জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ঘটনা তাঁরা হালকা ভাবে নেবেন না। সেক্ষেত্রে এবার বড়সড় ধাক্কা খেতে পারেন জুনিয়র চিকিৎসকেরা।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]