ভিড় সামাল দিতে সময়সূচি বদল হাওড়া ময়দান- এসপ্ল্যানেড মেট্রোর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চালু হতেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোতে হচ্ছে মাত্রাতিরিক্ত ভিড়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মেট্রোতে চেপেই দ্রুত গন্তব্যে পৌঁছিয়ে যান। তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আগেই  রবিবার থেকে মেট্রো চালুর রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। আর এবার বদল হল মেট্রোর সময়সূচী ।

বুধবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। সন্ধ্যেতে  বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো। এমনটাই জানিয়ে দিলেন  মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। বলা বাহুল্য, গত ৬ মার্চ থেকে প্রথম শুরু হয় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচল। আর তখন থেকেই এই লাইন নিয়ে আমজনতার মধ্যে  উন্মাদনা ছিল তুঙ্গে।

উল্লেখ্য, হাওড়া থেকে প্রতি দিন প্রচুর গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন ছাড়ে। ফলে দ্রুত গন্তব্যে পৌঁছানর জন্য  অনেকেই সড়ক পথের জায়গায় মেট্রোকে বেছে নিচ্ছেন। কারণ মেট্রোতে খুব দ্রুত পৌঁছান যায় গন্তব্যে। বলা যায়,  গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকেই আমজনতারা খুব দ্রুত হাওড়া ময়দান থেকেই মেট্রো চড়ে হাওড়া স্টেশন, মহাকরণ বা ডালহৌসি ও এসপ্ল্যানেড চলে যাচ্ছেন।

চারদিন বন্ধ মেট্রো, যাত্রীদের সমস্যা রুখতে বাড়তি বাস-ভেসেল নামাচ্ছে রাজ্য

১১ মিনিটেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড! বউবাজারে হল মেট্রোর সফল ট্রায়াল

অপেক্ষার আরও ১০ মাস, পূর্ণ পথে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো

টানা ২০ মিনিট হাওড়ায় দাঁড়িয়ে মেট্রো, বিপাকে যাত্রীরা

চলতি বছরের ডিসেম্বরেই হাওড়া ময়দান থেকে মিলবে সেক্টর ফাইভের মেট্রো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]