‘আমরা কি সত্যিই স্বাধীনতা অর্জন করতে পেরেছি’, আরজি কর-কাণ্ডে প্রশ্ন জিৎ-এর

আগামিকাল স্বাধীনতা দিবস। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি আদেউ স্বাধীন হয়েছি? কেন আজও মহিলারাই নিশানা হন পুরুষতান্ত্রিক সমাজে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডে কলকাতা থেকে দিল্লি, গোটা দেশ বিক্ষুব্ধ। প্রতিবাদে নামছে তরুণ চিকিৎসকরা। কেউ কেউ পথে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন, আবার কেউ ধর্মঘটে নেমেছেন। জায়গায় জায়গায় প্রতিবাদ এর প্রশ্ন একটাই, মেয়েরা কোথায় সুরক্ষিত? আর এই বিষয়ের প্রতিবাদ আর এক ধাপ এগোবে ১৪ অগস্ট রাত ঠিক ১১.৫৫ মিনিট নাগাদ। নারীর দখলে রাত, হ্যাঁ এটাই শিরোনাম সমাবেশের। নারী তুমি দুর্বল নও, প্রয়োজনে নির্জন, নিরালা রাতও একা দাপিয়ে বেড়াতে পারেন নারী। প্রয়োজনের পুরুষরাই নারীকে ভয় পাবে, এর প্রতিবাদেই আজ প্রতিবাদী মিছিল হবে তিলোত্তমা র আশেপাশের শহরগুলিতে। স্টেশনে স্টেশনে শুধু নারীদের ভিড়। শুধু সাধারণ মানুষ নয়, এই আন্দোলন সামিল তারকারাও। আর মেয়েদের রাত দখলে সামিল হয়েছে কলকাতা মেট্রোও। অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়া হয়েছে। এছাড়াও বাড়ানো হয়েছে রেল পরিষেবাও। যাই হোক, এই মূহুর্তে আরজি কর-কাণ্ড সিবিআই তদন্তাধীন।

টলিউড ইন্ডাস্ট্রিও সরব তরুণী চিকিৎসককে হত্যার দায়ে। ইতিমধ্যেই মুখ খুলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে জিত, দেব, ঋতুপর্ণা, আবির-সহ একাধিক তারকা। এবার সর্বশেষ মুখ খুললেন টলি সুপারস্টার জিত। আর আগামিকাল ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস। কিন্তু আজও কি আমরা স্বাধীন? প্রশ্ন তুললেন জিৎ, সত্যিই কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি? সাধারণত সোশ্যাল মিডিয়ায় খুব কম থাকেন অভিনেতা। অভিনয় ও ছবির কাজ ছাড়া অন্যান্য বিষয়ে কখনই সোশ্যাল মিডিয়া দখল করেন না সুপারস্টার। ব্যক্তিগত জীবনেও তিনি স্পিকটি নট জিত। কিন্তু এবার আরজি কর কাণ্ড নিয়ে চুপ থাকতে পারলেন না জিত, সরব হলেন সমাজমাধ্যমে। জিৎ তাঁর পোস্টে ইংরেজিতে লিখেছেন, “আগামিকাল স্বাধীনতা দিবস। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি আদেউ স্বাধীন হয়েছি? কেন আজও মহিলারাই নিশানা হন পুরুষতান্ত্রিক সমাজে? কেন মহিলাদের উপরেই মর্মান্তিক অত্যাচ্যার করা হয়? এই ধরনের ঘৃণ্য অপরাধ বন্ধ করতে সমাজ হিসাবে ঠিক কী করা উচিত সমাজের, নারীদের?”

 

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

এরপর আরজি করের ঘটনায় ক্ষোভ উগরে জিৎ বলেন, “আমি কল্পনাও করতে পারি না, নিরীহ মেয়েটি কী ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে শেষ হয়ে গিয়েছে। ওর পরিবার এখন কী যন্ত্রণা সহ্য করছে! জানি আমরা কোনও ভাবেই ওদের যন্ত্রণা মেটাতে পারব না। আরজি কর হাসপাতালে যা হয়েছে, তা নিয়ে আমি স্তম্ভিত ও হতভম্ব। এখন একটাই গুরুত্বপূর্ণ বিষয় মহিলাদের সুরক্ষা। তাই সকলকে অনুরোধ করব, এই ঘটনার যেন সুবিচার হয়। অপরাধীকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়।”

জিতের সঙ্গে পর্দা ভাগ করবেন টোটা! কোন ছবিতে কার জায়গায় আসছেন তিনি?

‘তুমি আমার প্রিয় সহ-অভিনেতা ছিলে’, মুকুল দেবের অকাল প্রয়াণে শোকস্তব্ধ জিৎ

১২ বছর বয়সেই টলিউডে ডেবিউ জিৎ কন্যার, খ্রিস্টমাস অ্যান্থেম গাইল নবন্যা

জিতের মুখে ‘পুষ্পা 2’-এর অভূতপূর্ব প্রশংসা শুনে আপ্লুত আল্লু অর্জুন

‘বাংলাদেশের কঠিন সময় সেরে গিয়ে শান্তি ফিরুক’, প্রার্থনায় জিৎ, সোনম

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]