নিজস্ব প্রতিনিধি: বাপ কা বেটি, যেমন বাবা, তেমনি মেয়ে। অভিনেতার জন্মদিনে বাড়ির সামনে জড়ো হয় হাজার হাজার ভক্তের। তাই বাবার সূবাদে মেয়েও পরিচিত সকলের।যদিও অভিনেতা তাঁর পরিবারকে খুব একটা লাইম লাইটে আনেন না। মাত্র ১২ বছর বয়সেই বিনোদন জগতে ডেবিউ করলেন টলিউডের সুপারস্টার জিতের মেয়ে নবন্যা। তারকাদের সন্তানের অভিনয়ে ডেবিউ করার বিষয়টি নতুন নয়, একাধিক তারকার সন্তানরা এই মূহুর্তে টলিউড কাঁপাচ্ছেন। এমন কী তাঁদের অভিনয়ও প্রশংসাও পাচ্ছে। যেমন, ইন্দ্রানী দত্তের মেয়ে, কৌশির সেনের ছেলে প্রমুখ। এবার সেই তালিকায় যোগ দিলেন সুপারস্টার জিৎ-কন্যা নবন্যা।মাত্র ১২ বছর বয়সেই গানের কেরিয়ার শুরু করল নবন্যা। তবে সে একা নয়, নবন্যার দোসর হয়েছেন জিতের ভাইজি কৃষ্ণা। দু’জনে মিলে তৈরি করেছে ‘দিস ক্রিসমাস ইভ’ গান।
মেয়ের প্রতিভায় গর্বিত বাবা জিৎ। আর সোশ্যাল মিডিয়ায় মেয়ের প্রথম গানের লিঙ্ক শেয়ার করলেন জিৎ নিজেই। এটাই ক্রিসমাস অ্যান্থেম, সোশাল মিডিয়ায় ভিডিও লিঙ্কও শেয়ার করলেন নায়ক। এখন থেকেই মেয়ের কেরিয়ারের বিষয়ে বড় পদক্ষেপ নিলেন জিৎ। এদিকে আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’ জিৎ। সিনেমায় অভিনয়-প্রযোজনার পাশাপাশি অবসরের সময়টুকু পরিবারকেই দেন সুপারস্টার। আর মেয়ে অন্ত জিত প্রাণ। গতবছরেই নায়ক পুত্র সন্তানের বাবা হয়েছেন। তবে জিৎ-নবন্যার সম্পর্কের সমীকরণ ব্যতিক্রম নয়। মাত্র ১২ বছর বয়সেই একাধিক গান লিখে সুর সাজিয়েছে নবন্যা। এবার জিতের দাদার মেয়ে কৃষ্ণার সঙ্গে ভিডিও অ্যালবাম বানিয়ে ফেলল নবন্যা। দুজনের প্রতিভা দেখে অবাক হয়ে জিৎ ও তার পরিবার। যেহেতু আর দিন তিনেক বাদে খ্রিস্টমাস।
তাই উৎসবের আগেই নবন্যা-কৃষ্ণার ‘দিস ক্রিসমাস ইভ’ গানটি প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন জিত। এক্ষেত্রে দুই ক্ষুদেকে গাইড করেছেন জনপ্রিয় গায়ক অনীক ধর। প্রতিক্রিয়া জানাতে গিয়ে জিৎ বলেছেন, “আমাদের গোটা পরিবার অত্যন্ত খুশি আর গর্বিত এই দুজনের প্রতিভায়।” ডিসেম্বরেই ছিল নবন্যার জন্মদিন। ১২ বছরে পড়েছে নবন্যা। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেয়ের জন্মদিন সেলিব্রেশন করেছেন অভিনেতা। আর ১২ বছর বয়সেই অভিনয়-গানের কেরিয়ার শুরু হল জিৎ কন্যার। নবন্যা ছোট থেকেই গান করতে ভালোবাসে। আর সেই ভালোবাসাকেই পেশা করবে সে। জিৎ আরও জানিয়েছেন, মেয়ের এই প্রতিভাকে সবার সামনে আনতে পেরে তিনি ভীষণভাবে খুশি। তবে ইতিমধ্যেই একাধিক গান সাজিয়ে ও সুর করে ফেলেছে নবন্যা।