Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘তৃণমূল কংগ্রেস সহনশীল হওয়ায় বিশ্বাসী’, দলের প্রতিষ্ঠা দিবসে বললেন ফিরহাদ

রাজ্যে ক্ষমতায় আসার আগে ‘বদলা নয় বদল চাই’ স্লোগান তুলেছিল তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে রাজ্যের বেশকিছু জায়গায় দলের পার্টি অফিস (Party Office) ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির (BJP) বিরুদ্ধে। এবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে তৃণমূলের মূল সুর আরও একবার মনে করিয়ে দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী বলেন, ‘তৃণমূল কংগ্রেস সহনশীল হওয়ায় বিশ্বাসী।’ রাজ্যে ক্ষমতায় আসার আগে ‘বদলা নয় বদল চাই’ স্লোগান তুলেছিল তৃণমূল কংগ্রেস। এদিন সেই বিষয়টি আবার মনে করিয়ে দেন তিনি।

রবিবার ফিরহাদ হাকিম চেতলা তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করেন। সেই অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস যারা করে তারা সহ্য করতে জানে। তৃণমূল কংগ্রেসের নেত্রী নিজেই দিনের পর দিন মার খেয়েছেন মাথা ফেটেছে, পায়ের হাড় ভেঙেছে, তবু তিনি বদলা দেননি, বদল চেয়েছেন। বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা, মার-দাঙ্গা জ্বালানো পোড়ানোতে বিশ্বাসী। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সহ্য করা এবং সহনশীল হওয়ায় বিশ্বাসী।’ এদিন কলকাতা পুরসভার মেয়র আরও বলেন, ‘মানুষের পাশে থাকা, মানুষের সেবা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। এই আদর্শের উপর নির্ভর করে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে। আগামী দিনেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ দেখানো পথ ধরে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের স্বার্থে কাজ করবে।’

সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিন সেই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে যারা জয় শ্রীরাম বলে, তারা আসলে ছ্যাবলামি করে। শ্রী রামচন্দ্র কে শ্রদ্ধা সম্মান জানাতে হলে মন্দিরে গিয়ে শুদ্ধাচারে তার নাম নেওয়া উচিত। পূজার ঘরে শ্রীরামচন্দ্রের নাম নেওয়া উচিত।’

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00