Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিটাগড়ে মন্দিরের ধ্বংসাবশেষ সরাতে গিয়ে বিস্ফোরণ, জখম ১

বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। এই বিস্ফোরণে জখম হয়েছেন এক বৃদ্ধ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। মঙ্গলবার সকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। এই বিস্ফোরণে জখম হয়েছেন এক বৃদ্ধ। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশ থেকে উদ্ধার হয়েছে বহু তাজা বোমা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার খড়দহ থানা এলাকার(Khardah P.S) টিটাগড় পুর(Titagarh Municipality) এলাকায় একটি ভগ্ন শীতলা মন্দিরের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছিল। সেই সময় সাফাইকর্মী হিসাবে সেখানে কাজ করছিলেন তিলক ধারী প্রসাদ নামে এক ব্যক্তি। মন্দিরের ধ্বংসাবশেষ সরাতে গিয়ে হঠাৎ এমন বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন  তিলক ধারী প্রসাদ। এর পর তাঁকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে (Barrackpore B.N Basu Hospital) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ভগ্ন শীতলা মন্দিরটি টিটাগড় পুরসভার (Titagarh Municipality) ২৩ নম্বর ওয়ার্ডের হেলা পট্টি এলাকায় অবস্থিত। স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে মন্দির সংস্কারের কাজ চলছিল কাজ করছিলেন তিলক ধারী প্রসাদ(Tilak Dhari Prasad)। কয়েকদিন মন্দিরের কাজ বন্ধ ছিল। মঙ্গলবার ফের কাজ শুরু হতেই আচমকা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মন্দিরের ধ্বংসাবশেষের নীচে বোমাটি লুকানো ছিল বলে স্থানীয়দের দাবি। অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় খড়দহ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছয় পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ভগ্ন শীতলা মন্দিরের ধ্বংসাবশেষের নীচে বোমাটি লুকোনো ছিল। এদিন বিস্ফোরণের পর এলাকা থেকে আরও অনেক তাজা বোমা উদ্ধার হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডের আধিকারিকদের খবর দেওয়া হয়েছে।

টিটাগড় বিস্ফোরণ : কাউন্সিলর সহ ৩ জনকে ১০ দিন জেল হেফাজতের নির্দেশ

সাতসকালে কেঁপে উঠল টিটাগড়, ভয়াবহ বিস্ফোরণে বিপর্যস্ত এলাকা

ভাগাড় থেকে উদ্ধার নিখোঁজ কিশোরের দেহ, মৃত্যু কারণ ঘিরে ধোঁয়াশা

টিটাগড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের, ক্ষুব্ধ পরিবার

মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত ৪

মন্দিরে ঢুকে পড়ল চিতাবাঘ, এলাকায় আতঙ্কের পরিবেশ

ইরানের কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৬ শ্রমিক

রাস্তা সম্প্রসারণের জন্য দিল্লিতে ভাঙা হল মন্দির ও মাজার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00