Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাস্তা সম্প্রসারণের জন্য দিল্লিতে ভাঙা হল মন্দির ও মাজার

বিষয়টি নিয়ে সরব হয়েছেন দিল্লির পিডব্লুডি মন্ত্রী অতিশী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তা সম্প্রসারণের কাজের জন্য ভজনপুরা চক এলাকায় দুটি ধর্মীয় নির্মাণ ভেঙে ফেলা হল। রবিবার সকালে পিডব্লুডি দফতরের আধিকারিকরা অভিযান চালিয়ে এই উচ্ছেদ সম্পন্ন করে।

রাস্তা সম্প্রসারণের কাজের জন্য রবিবার সকাল ৬টা নাগাদ পিডব্লুডি বিভাগের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে ভজনপুরা চক এলাকায় অভিযান চালান। সেই অভিযানে ভেঙে ফেলা হয়েছে একটি মন্দির এবং একটি মাজার। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

উত্তর-পূর্বের ডিসিপি জয় এন তিরকে (DCP Northeast Joy N Tirkey) বলেন, ‘সাহারানপুর হাইওয়ের রাস্তা আরও প্রশস্ত করার জন্য একটি হনুমান মন্দির এবং একটি মাজার সরানোর জন্য দিল্লির ধর্মীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে৷ উভয় কাঠামোই শান্তিপূর্ণভাবে সরানো হয়েছে।’ যদিও বিষয়টি নিয়ে সরব হয়েছেন দিল্লির পিডব্লুডি মন্ত্রী অতিশী। দিল্লির উপরাজ্যপালকে বিঁধে তিনি এই পদক্ষেপ না নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘এলজি সাহাব: কিছু দিন আগে, আমি দিল্লিতে মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আপনাকে একটি চিঠি লিখেছিলাম। কিন্তু আজ, আপনার নির্দেশে ভজনপুরা এলাকায় আবার একটি মন্দির ভেঙে ফেলা হয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00