Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানিকতলা উপনির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে  মুখবন্ধ খাম জমা  নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের মাঝে মানিকতলা উপনির্বাচনের দিনক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে মুখবন্ধ খাম জমা দিল নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে শীর্ষ আদালতের বিচারপতি জানিয়েছে, কমিশন যে উপনির্বাচন করাতে দ্রুত ব্যবস্থা নিয়েছে। তা স্পষ্ট। তবে শীঘ্রই মানিকতলা উপনির্বাচন দিনক্ষণ সামনে আসছে বলে জানা গিয়েছে। এখান থেকেই স্পষ্ট যে আরও এক ভোটের দামামা বাজতে চলেছে বঙ্গে। 

২০২২ সালে মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হন।  তারপর থেকেই বিধায়ক শূণ্য রয়েছে মানিকতলা। ভারতীয় সংবিধানের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী, যদি কোনও বিধায়কের ইস্তফা বা মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে শূন্যতা তৈরি হয় তাহলে ৬ মাসের মধ্যে সেখানে উপনির্বাচন করতে হবে। কিন্তু ১ বছরের বেশি সময় হয়ে গেলেও এখন মানিকতলা কেন্দ্রে হয়নি উপনির্বাচন। এই নিয়ে মামলা দায়ের করেন বিজেপির   কল্যাণ চৌবে। তবে শুনানি চলাকালীন বার বার মুলতুবি করে কলকাতা হাইকোর্টের বিচারপতি। তাই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এরপরেই কমিশন ও মামলাকারীদের তরফে হলফনামা চায় শীর্ষ আদালত। দুমাসের মধ্যে উপনির্বাচনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের কাছে মুখবন্ধ খাম জমা দিল  নির্বাচন কমিশন।  

প্রসঙ্গত, উত্তর কলকাতা লোকসভার মধ্যে রয়েছে মানিকতলা বিধানসভা। প্রথম থেকে সিপিএমের হলেও ২০১১ সাল থেকে টানা তৃণমূলের দখলে থাকে এই বিধানসভাটি। কবে হবে কেন্দ্রের নির্বাচন সেটাই এখন মূল দেখার বিষয়।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00