‘উস্কানিমূলক ভাষণে পা দেবেন না’, রেড রোডের নমাজ থেকে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ঈদ ও রামনবমীকে ঘিরে অশান্তি তৈরির পাঁয়তারা চালাচ্ছে ধর্মের কারবারি রাজনৈতিক দলের নেতৃত্ব। পুলিশের তরফ থেকে আগেই এ বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করা হয়েছিল। সোমবার (৩১ মার্চ) রেড রোডে ঈদের নমাজ থেকে এ বিষয়ে ফের রাজ্যের আমজনতাকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রেড রোডে আয়োজিত ঈদের নমাজে হাজির ছিলেন তিনি। ওই মঞ্চ থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান মমতা। তাঁর কথায়, ‘আমি ইদের শুভেচ্ছাও দেব। নবরাত্রির শুভেচ্ছাও দেব। সব ধর্মের জন্য আমি নিজের জীবনকে উৎসর্গ করতে পারি। যে চেঁচাচ্ছে, তাঁকে চেঁচাতে দিন। কোনও উস্কানিমূলক ভাষণে পা দেবেন না। সরকার আপনাদের পাশে আছে। দেশকে ভাগ করার চেষ্টা ব্যর্থ করব।’

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বিলেত সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আরও একাধিক প্রতিষ্ঠানে ভাষণ দেওয়ার আমন্ত্রণ এসেছিল তাঁর কাছে। কিন্তু ঈদ–উল ফিতর থাকায় তড়িঘড়ি ফিরে এসেছেন। এদিন রেড রোডের মঞ্চে সেই কথা উল্লেখ করে মমতা বলেন, ‘আমার বাইরে যাওয়ার প্রোগ্রামের থেকে বেশি দরকারি ছিল এই ঈদে আপনাদের সঙ্গে সামিল হওয়া। তাই আমি অন্য প্রোগ্রাম বাতিল করে এখানে এসেছি।’ এর পরেই কোনও প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘খুশির ঈদে ঘরে সুখ আনুন। দাঙ্গার প্ররোচনা নয়। এটা ওদের একটা পরিকল্পনা। এই খেলায় পা দেবেন না। যদি কেউ কিছু বলে, মনে রাখবেন আপনাদের সঙ্গে দিদি আছে, অভিষেক আছে, এই গোটা সরকার আছে। কেউ আপনাদের কিছু করতে পারবে না। ওদের কথায় কান দেবেন না। ওদের কথার উত্তর সময় এলে দেবেন। কিন্তু এখন ওদের কোনও ভাবে ছোঁবেন পর্যন্ত।’

 নাম না করে বিজেপিকে হিন্দু ধর্মের বিরোধী বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলন, ‘আমি স্বামী বিবেকানন্দের ধর্ম পালন করি, রামকৃষ্ণের ধর্ম পালন করি। কিন্তু ওরা যে ধর্মটা বানিয়েছে ওটা আমি মান্যতা দিই না। ওটা হিন্দু ধর্ম-বিরোধীও।’

রাহুলের নৈশভোজে ফের ঐক্যবদ্ধ ‘ইন্ডিয়া’র ছবি, হাজির অভিষেক-সহ ২৪ দলের ৫০ নেতা

ঈদের শুভেচ্ছা জানাতে রিজওয়ানুর রহমানের বাড়িতে মমতা-অভিষেক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]