Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বকর্মা পুজোর জন্য কারখানা পরিষ্কার করতে গিয়ে মৃত্যু শ্রমিকের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম রোহিত শর্মা। ২৫ বছর বয়স তাঁর। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ছিলেন রোহিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে কলকাতার নিউ মার্কেট থানা এলাকার উমা দাস লেনের একটি লোহার কারখানায়। পুজোর আগে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই কারখারা শ্রমিকদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম রোহিত শর্মা। ২৫ বছর বয়স তাঁর। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ছিলেন রোহিত। একটি লোহা কারখানায় কাজ করতেন তিনি। কলকাতার নিউ মার্কেট থানা এলাকার উমা দাস লেনের একটি লোহার কারখানায় কর্মরত ছিলেন তিনি। বিশ্বকর্মা পুজো উপলক্ষে নিজের কর্মক্ষেত্র পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছিলেন। কিন্তু ঘটে গেল বড় বিপদ, শুক্রবার কারখানায় ঘরের ভিতরে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন রোহিত। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তড়ঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তূ শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান রোহিতের মৃত্যু হয়েছে। বিশ্বকর্মা পূজার আগে ২৫ বছর বয়সী তরতাজা যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উমা দাস লেনের ওই কারখানার শ্রমিকদের মধ্যে। ভেঙে পড়েছে রোহিতের পরিবারের লোকজন। রোজগেরে যুবকের মৃত্যুতে কীভাবে চলবে সংসার, তা ভেবে কুল পাচ্ছেন না তাঁরা।

অন্যদিকে এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও প্রশ্ন উঠেছে। উপযুক্ত পরিকাঠামো না থাকা ও কারখানার বিদ্যুৎ ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন শ্রমিকরা। সহকর্মীর মৃত্যুতে শোকের মধ্যে কাটছে তাঁদের বিশ্বকর্মা পুজো।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00