Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়, চিকিৎসার জন্য অ্যাপোলোতে স্থানান্তর

রবিবার বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে চোট পান। বুধবার রাত থেকে জ্বর ও শ্বাসকষ্ট বাড়তেই থাকে, চিকিৎসকের পরামর্শেই এসএসকেএমে ভর্তি করানো হয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে চোট পান। বুধবার রাত থেকে জ্বর ও শ্বাসকষ্ট বাড়তেই থাকে, চিকিৎসকের পরামর্শেই এসএসকেএমে ভর্তি করানো হয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। পুরো ঘটনার তদারকি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গ্রিন করিডর করে লেকগার্ডেন্সের বাড়ি থেকে এসএসকেএমে আনা হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে। তখনও অবচ্ছন অবস্থায় ও শরীরে জ্বর নিয়ে ছিলেন গায়িকা। তারপরেই পিজিতে উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয় কিংবদন্তিকে। এদিন বিকেলেই গীতশ্রীকে দেখতে এসে তাঁর শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা জানিয়েছেন, ‘করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়। তাই পিজি থেকে বাইপাসের ধারে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হবে সন্ধ্যাদিকে। পড়ে গিয়েছিলেন তাই হার্টে ধাক্কা লেগেছে। ওনার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠুন সন্ধ্যাদি এটাই আশা।’ বৃহস্পতিবার সন্ধেয় মুখ্যমন্ত্রী এসএসকেএমে ঢুকেই চিকিৎসক সোমনাথ কুণ্ডু, অসীম কুণ্ডু, নীলাদ্রি সরকারদের সঙ্গে কথা বলেন। শিল্পীর শারীরিক পরিস্থিতি কেমন তার খোঁজখবর নেন। তারপরেই আরটিপিসিআর রিপোর্ট জেনেই সংবাদমাধ্যমকে জানিয়ে দেন বিস্তারিত।

কিংবদন্তি গায়িকার শরীরে জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। হাসপাতাল চত্বরে শিল্পীর জামাতা জানিয়েছেন, সন্ধ্যার ফুসফুসে সংক্রমণ রয়েছে। বুধবার রাত থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সন্ধ্যাদির চিকিৎসায় রাজ্য সরকার পাশে আছে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00