২৪ ফেব্রুয়ারি চিকিৎসকদের সমাবেশ, থাকতে পারেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন কাণ্ডে চিকিৎসকদের এক বড় অংশ নেমেছিল রাস্তায় । সেইসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন তাঁরা । তবে ওই সময়েও সুরাহা চেয়ে তাঁদের অনেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন। এই আবহে এবার চিকিৎসকদের সমাবেশে  যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ২৪ ফেব্রুয়ারি চিকিৎসকদের  গ্রিভান্স রিড্রেসাল কমিটি সম্মেলন রয়েছে। আর সেখানেই উপস্থিত থাকার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। সেখানে বক্তৃতাও করবেন তিনি। এই সমাবেশটি হওয়ার কথা রয়েছে ধনধান্য অডিটোরিয়ামে। ।  অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘চিকিৎসার অপর নাম সেবা’।

এই প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত। সেখানেই তিনি জানান, এই অনুষ্ঠানে প্রায় সব ধরণের চিকিৎসকই উপস্থিত থাকবেন, অর্থাৎ সমস্ত মেডিক্যাল কলেজ, সরকারি-বেসরকারি হাসপাতালের ডাক্তাররা। পাশাপাশি থাকবেন প্রিন্সিপাল, সিএমওএইচ, বিএমওএইচ-রা। এমনকী থাকবেন জুনিয়র চিকিৎসকরাও। বলা বাহুল্য, বর্তমানে চিকিৎসকদের নিয়ে ডায়মন্ডহারবার জুড়ে ‘‌সেবাশ্রয়’ প্রকল্প চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে ব্যাপক সাড়া মিলছে। এক দিকে যখন অভিষেকের এই কর্মসূচি চলছে, অন্য দিকে তখন আগামী মাসে চিকিৎসকদের সমাবেশে উপস্থিত পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই প্রশ্ন উঠছে আরজি কর কাণ্ডের  পরবর্তী কালে এবার কী  চিকিৎসকদের সঙ্গে  নিবিড় সম্পর্ক তৈরি হচ্ছে রাজ্য সরকারের।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]