নিজস্ব প্রতিনিধিঃ বাংলার পর্যটন শিল্পকে আরও উন্নত করতে হোম ট্যুরিজম মডেলটির দিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হোম ট্যুরিজম নিয়ে বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী বলেন,’ রাজ্যে প্রচুর মানুষ ট্যুরিজমের উপর নির্ভরশীল। আর তাতেই অনেকর উন্নতি হয়েছে।‘
এদিন বিধানসভায় দাঁড়িয়ে মমতা জানান,’ বাংলায় পর্যটনে সুবিধা তৈরি হয়েছে। অনেক হোটেল হয়েছে রাজ্যে। পাহাড় থেকে সাগরের পর্যটনের উন্নয়ন চলছে। সেইজন্য হেটিরেজ টুরিজিম করা হয়েছে রাজ্যে। এর ফলে কর্মসংস্থানে সুযোগ বাড়ছে। বাংলার ট্যুরিজমের এখন সেরা ডেসটিনেশন। ইউনেস্কো আমাদের ট্যুরিজমে সেরা ডেস্টিনেশন দিয়েছে। আমাদের রিলিজিয়ন ট্যুরিজম হয়েছে।‘
বিধানসভায় হোম ট্যুরিজম নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন,’ আমি লামাহাটা দিয়ে হোম স্টে শুরু করেছি। বাড়িতে বাড়িতে হোমস্টে হয়েছে। গঙ্গাসাগর সেতুর ডিপিআর হয়ে গেছে । এটি ১৫০০ কোটি টাকার প্রকল্প। এখন কুম্ভ মেলার সঙ্গে সাগর মেলা লড়ছে। আমরা চা বাগানের জমি টি ট্যুরিজমের জন্য দিচ্ছি। হোম স্টে তৈরি হচ্ছে।‘ অন্যদিকে, এদিন রাজ্যের নব নির্বাচিত ছয় বিধায়ক শপথ নেবেন বিধানসভায়। তাঁদের শপথ বাক্য পাঠ করাতে সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। অনেক দিন পর তাদের একই ফ্রেমে পাওয়া যাবে ।