নিজস্ব প্রতিনিধিঃ ডিভিসির জল ছাড়ার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলার চাষিরা । আর তা নিয়ে ফের আরও একবার উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন,’ রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার সঙ্গে অকাল বৃষ্টি। এর ফলেই ব্য়াপক ক্ষতি হয়েছে ফসলের। ‘
সেইসঙ্গে আলু চাষীদের জন্য বড় ঘোষণা করলেন মমতা । তিনি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে আলু চাষীদের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্ট্যাল প্রতি ৯০০ টাকা করা হয়েছে। আলু চাষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ করার জন্য ৩২১ কোটি টাকা বরাদ্দ করা হল। শুধু তাই নয় ক্ষতিগ্রস্ত আলু রাজ্য কিনে নেবে। কিছুটা হলেও মিলবে সুবিধা। আর তাতেই বেশ আনন্দিত হয়েছেন কৃষকেরা ।
উল্লেখ্য, কিছুদিন আগে ডিভিসি আবার জল ছাড়ে । আর তাতেই হাওড়া ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার চাষের জমি জমের নিচে চলে গিয়েছে। সেইসঙ্গে বাংলার চাষিদের ফসল নষ্ট হচ্ছে । বিশেষ করে আলু চাষিদের। এবার সেই ইস্যুতেই সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই নিয়ে এখন পর্যন্ত ডিভিসির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।