নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানের নয়া চমক। পেল কেন্দ্রীয় স্বীকৃতি। ন্যাকে ‘A+’ গ্রেড পেয়েছে রাজ্য সাহায্যপ্রাপ্ত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস। ইতিমধ্যেই এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি লেখেন, ‘ আমি খুবই আনন্দিত রাজ্য সাহায্যপ্রাপ্ত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস ‘A+’ গ্রেড পেয়েছে।অন্যান্য বিষয়ের পাশাপাশি এখানে ফরেনসিক সায়েন্স পড়ানো হচ্ছে।‘
সেইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন,’ ২০১৮ সাল থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের শিক্ষার্থীর ৫% সম্পূর্ণ টিউশন ফি মুকুব করা হয়েছে। আর তাতেই অর্থনৈতিকভাবে দুর্বল পড়ুয়ারাও এখন বড়বড় শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। এনইউজেএস ভারতের একমাত্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয় কম রয়েছে টিউশন ফি ।‘ শুধু তাই নয় মমতা দাবি তুলেছেন,’ শিক্ষাকে সামাজিক সাম্যের সাথে যেন যুক্ত করা হয় । রাজ্য়ের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে ।‘
উল্লেখ্য, ২০২৪-র ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) অনুযায়ী চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস। আর এবার এই শিক্ষা প্রতিষ্ঠান পেল ন্যাকের A+ স্বীকৃতি । স্বাভাবিক ভাবেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে আনন্দিত মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।