ইন্টার্ন-পিজিটিদের ভাতা বাড়ল ১০ হাজার, চিকি‍ৎসকদের জন্য কল্পতরু মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসকদের জন্য সুখবর। এবার ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি-দের ভাতা ১০ হাজার টাকা করে বাড়ানো ঘোষণা করলেন  মুখ্যমন্ত্রী   মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেইসঙ্গে রেসিডেন্ট চিকিৎসকদের মাসিক বেতন ১৫ হাজার টাকা বাড়ানো হয়েছে ।  সোমবার  ধনধান্য় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক থেকে বড় ঘোষণা করলেন  মুখ্যমন্ত্রী । আর তাতেই প্রেক্ষাগৃহের মধ্যেই  আনন্দ ও উচ্ছ্বাসে ফেটে পড়লেন চিকিৎসকরা। 

বলা বাহুল্য, সোমবার ডাক্তারদের মুখোমুখি হয়েছিলেন  মুখ্যমন্ত্রী।  ধন ধান্য স্টেডিয়ামে আয়োজন করা হয়  বৈঠকের। সরকারি ও বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের চিকিৎসকরা সহ   মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখান থেকেই চিকিৎসকদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । তাঁর কথায় , ‘ স্পেশালিস্ট চিকিৎসকদের বেতন বাড়ল ২৫ হাজার টাকা । পোস্ট গ্র্যাজুয়েট-পিজি ট্রেনিদেরও স্টাইপেন্ড বৃদ্ধি করা হবে ১০ হাজার টাকা । সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন বাড়ল ১৫ হাজার টাকা। চিকিৎসকেরা ন্যুনতম ৮ ঘণ্টা করে দিন ।’ 

সেইসঙ্গে মমতা আরও জানান,’চিকিৎসা মানেই সেবা, তাদেরকে জানাই স্যালুট। তাই  চিকিৎসকরা প্রাইভেট প্র্যাক্টিস করতে যেতে পারবেন ৩০ কিমি এলাকা পর্যন্ত, আগে এটি ছিল ২০ কিমি। স্যালাইন কাণ্ডের সঙ্গে যুক্ত  জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন তুলে নেওয়ার হল। এখন হাসপাতালের সুরক্ষা বাড়ানো হয়েছে।’ একথায় বলা যায়,  ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ সম্মেলন  থেকে চিকিৎসকদের একাধিক   সুখবর দিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 

 

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

দেশের সম্মান রক্ষার্থে লড়াই জারি থাকবে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]