Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ষা আসতেই কলেরা থাবা! পিকনিক গার্ডেনে আক্রান্ত যুবক, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি : শহর কলাকাতায় ফিরল কলেরা (Cholera)। গত বছরেও এই সময় কলেরায় আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। এবছরও শহরে কলেরা আক্রান্তের খবর মিলেছে। কলকাতা পুরসভার ৬৭ নং ওয়ার্ডে কলেরায় আক্রান্ত হয়েছেন বছর ২৬-র এক যুবক।

কলকাতা পুরসভার ৬৭ নং ওয়ার্ডের পিকনিক গার্ডেনের (Picnic Garden) বাসিন্দা আফরোজ খান (Afroz Khan) কলেরায় আক্রান্ত হয়েছে। তাঁকে অসুস্থ অবস্থায় শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ওই যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা নিরিক্ষা করা হয়। সেখানেই তাঁর ভিব্রিও কলেরি পজেটিভ ধরা পরে। হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। বর্ষাকাল আসতেই কলেরার প্রকোপ মাঝে মধ্যে দেখা যায়। এবারও তাঁর অন্যথা হয়নি। কিন্তু পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় সেদিকে কড়া নজর রাখা হয়েছে।

জানা গিয়েছে, তাঁর শরীরে একাধিক উপসর্গ রয়েছে। বমি, পেট যন্ত্রণার সঙ্গে কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, আক্রান্ত হওয়ার বিষয়টি খোঁজ করে দেখা হচ্ছে। বর্ষা আসলেই কলেরার সঙ্গে ডেঙ্গির আতঙ্কও বাড়ে। পিকনিক গার্ডেন ওই যুবকের সঙ্গে আরও কারও কলেরা হয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। ওই যুবকের বাড়ি বা এলাকায় কেউ কলেরাতে আক্রান্ত আছেন কিনা জানার চেষ্টা চলছে। কলেরা আক্রান্ত হওয়ার খবর পেতেই প্রস্তুত প্রশাসন। এই কলেরা যাতে মহামারির আকার না নেয় সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের।

আক্রান্ত যুবককে হাসপাতাল ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। গত বছরও কলেরা আক্রান্ত হয়েছিলেন বাগুইআটির এক যুবক। তাঁর মাও কলেরায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00