বর্ষা আসতেই থাবা বসাল কলেরা, হাসপাতালে ভর্তি বাগুইআটির বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় হদিশ মিলল কলেরার। বাগুইআটির জ্যাংড়া এলাকার এক যুবক কলেরায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । পাশাপাশি জানা গিয়েছে, ওই যুবকের মায়ের শরীরের মিলেছে  কলেরার উপসর্গ । বৃহস্পতিবার তিনিও ভর্তি হয়েছেন বেলেঘাটা আইডিতে।

 কলেরায় আক্রান্ত হয়েছেন  বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড জ্যাংড়ার বাসিন্দা ৩৫ বছরের প্রবীর সেন। রবিবার তিনি  বমি ও পেটের সমস্যা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর পরীক্ষা নিরীক্ষা করে রোগীর ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তাঁর স্বাস্থ্যের জন্য গঠিত হয়েছে চিকিৎসকদের বিশেষ টিম। অন্যদিকে বুধবার রাত থেকে প্রবীরের মা সরস্বতীদেবীর শরীররে একই উপসর্গ দেখা যায়। এরপরেই বৃহস্পতিবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যেই এই ঘটনার পর তৎপর হয়েছে প্রশাসন। স্বাস্থ্য দফতর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিশেষ প্রতিনিধিদল দল ওই আবাসনের নমুনা সংগ্রহ করেছে । পানীয় জল ও স্নানের জলে কলেরার জীবাণু রয়েছে  কিনা তা  জানতে শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা। অন্যদিকে ৭ দিনে রাজ্যে ডেঙ্গিতে মোট  আক্রান্ত  হয়েছেন ১২৯ জন। বলা বাহুল্য, এখন রাজ্যে কিছুদিন হয়েছে বর্ষা এসেছে। এরমধ্যে দেখা দিল কলেরা।

বর্ষা আসতেই কলেরা থাবা! পিকনিক গার্ডেনে আক্রান্ত যুবক, ভর্তি হাসপাতালে

ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা, সাতসকালে সল্টলেক -বাগুইআটিতে হানা ইডির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]