নিজস্ব প্রতিনিধি : মেয়েদের অমর্যাদা করা হলে শাস্তি দেওয়া হোক। রবিবার সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya) । বিজেপির সাংসদ (Bjp Mp) রামচন্দ্র জাংরার (Ramachandra Jangra) মন্তব্যের বিরুদ্ধে তিনি বলেছেন, এই ধরনের মন্ত্বব্য মেনে নেওয়া যায়না। তাঁদের অপমান করার অধিকার কেউ দেয়নি। এই ধরনের মন্তব্য থেকে নিজেকে সংযত করার হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী (PM) যেখানে জনসভায় দাঁড়িয়ে সিঁদুরের মর্যাদার কথা বলছে, সেখানে কীভাবে তাঁরই দলের লোক সিঁদুরের অপমান করছেন। পহেলগাঁও ঘটনার বদলা নিতে অপারেশন সিঁদুরে নেতৃত্ব দিয়েছিলেন ২ জন মহিলা। তাঁদের বীর বিক্রম বিশ্ববাসী দেখেছে। জীবন বিপন্ন করে কাজ করেছেন তাঁরা। সিঁদুরের ঐতিহ্যের কথা মাথায় রেখেই হয়তো প্রত্যাঘাতের নাম দেওয়া ঠিক করা হয়েছে। তারপরেও কীভাবে মহিলাদের অসম্মানজনক কথা বলছেন একজন বিজেপি সাংসদ।
তিনি বলেছেন, সিঁদুরের অমর্যাদা হলে, মেয়েদের অমর্যাদা করা জঘন্য অপরাধের সমান। যাঁরা চোখের সামনে নিজের পরিবারকে শেষ হতে দেখেছে, তাঁদের অসম্মান করা যায়না। বিজেপি সাংসদের (Bjp Mp) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর কথাও এদিন বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রামচন্দ্র জাংরার করা মন্তব্যের জেরে তাঁকে শাস্তি দেওয়া হোক।
তাঁর কথায়, অপারেশন সিঁদুর, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের স্পষ্ট বার্তা নিয়ে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন দেশের প্রতিনিধি দল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্সের কথাই বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছেন প্রতিনিধি দলের সদস্যরা। তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। সেখানে গিয়ে বক্তব্যও রেখেছেন। সকলে সেই কথা শুনেছেন।