Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরলেন রাজ, এলেন বুম্বা, উদ্বোধনের আগেই বড় বদলের মুখে KIFF

বদলে ফেলা হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানকে। সরানো হল রাজ চক্রবর্তীকে। আনা হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে বসতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(29th Kolkata International Film Festivel 2023)। চলবে ১২ ডিসেম্বর অবধি। সেই উৎসব শুরুর আগেই কালীপুজোর আবহেই বড় বদল ঘটে গেল চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটিতে(Reception Committee)। আর কানাঘুষোয় শোনা যাচ্ছে সেই পরিবর্তন ঘটিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বদলে ফেলা হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের(KIFF) অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানকে। এরদিন সেখানে ছিলেন বাংলা চলচ্চিত্র পরিচালক তথা উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী(Raj Chakrabarty)। কিন্তু এবারে সেখানেই বদল ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী। চেয়ারম্যান পদে আনা হয়েছে বাংলার চলচ্চিত্রের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjeet Chatterjee) তথা সকলের প্রিয় ‘বুম্বাদা’কে।

কিন্তু কেন সরিয়ে দেওয়া হল রাজ চক্রবর্তীকে? কানাঘুষোয় অনেক কথাই শোনা যাচ্ছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজের ওপর অসন্তুষ্ট খোদ মুখ্যমন্ত্রী। রাজ এবার দুর্গাপুজোর কার্নিভালে আসেননি। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে রাজকে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তাছাড়া কয়েকটি অভিযোগ রাজের বিরুদ্ধে জমা পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে। আলিপুরে বিজয়া সম্মিলনীর দিনে প্রসেনজিতের সঙ্গে আলাদাভাবে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই এদিন বড়সড় বদল ঘটে গেল। যদিও সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। এই রদবদল নিয়ে মুখ খোলেননি রাজ চক্রবর্তী বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে প্রসেনজিতের পদপ্রাপ্তিতে অনেকেই খুশি হয়েছেন। কেননা সর্বভারতীয় স্তরে প্রসেনজিতের পরিচিতি বেশি। সিনিয়র অনেক অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকদের সঙ্গেও মধুর সম্পর্ক রয়েছে ‘বুম্বাদা’র।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00