Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৪৮ ঘন্টার বেশি মায়ের দেহ আগলে ছেলে, উদ্ধার করল পুলিশ

ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার পর্ণশ্রী থানা এলাকার পঞ্চাননতলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের পচাগলা দেহ (Body) আগলে বসে রইল ছেলে। মৃত্যুর (Death) পর ৪৮ ঘন্টার বেশি সময় ধরে বৃদ্ধার দেহ আগলে রাখেন তাঁর ছেলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার পর্ণশ্রী থানা এলাকার পঞ্চাননতলায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার (Body Recover) করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম অমিতা মজুমদার। ৭২ বছর বয়স ছিল তাঁর। দিন দুয়েক আগেই মৃত্যু হয় বৃদ্ধার। মৃত্যুর পর থেকে দেহ আগলে বসেছিলেন তাঁর ছেলে। সোমবার সকালে ঘর থেকে দুর্গন্ধ বেরতে স্থানীয়রা পর্ণশ্রী থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে পুলিশ (Parnasree Police) গিয়ে বিছানায় পড়ে থাকা বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তদন্তকারীরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের অনুমান, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধা।

স্থানীয়রা জানান, মৃত বৃদ্ধার স্বামী দু বছর আগে মারা গিয়েছেন। ছেলে শুভময়কে নিয়ে থাকতেন বৃদ্ধা। শুভময় মানসিক ভাবে সুস্থ নন বলে দাবি প্রতিবেশীদের। তাঁরা জানান, বৃদ্ধার স্বামীর সঞ্চিত অর্থেই কোনও ভাবে সংসার চলত তাঁদের। শুভময় তেমন কাজকর্ম করতেন না বলে দাবি স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, মা আর ছেলের মধ্যে প্রায় সময় অশান্তি লেগেই থাকত। শুভময় তাঁর মাকে মারধরও করতেন। সেই পারিবারিক অশান্তির কারণে অমিতা দেবী আত্মঘাতী হয়েছেন বলে দাবি শুভময়ের।

এই ঘটনা নিয়ে মৃতার দেওর আশিস মজুমদার জানান, বৌদি ও ভাইপো শুভময়ের মধ্যে অশান্তি ও ঝামেলা লেগে থাকত। মীমাংসা করার জন্য আমি ওদের বাড়িতে যেতাম। শনিবার দুপুরেও গিয়েছিলাম। বৌদির পায়ে ব্যথা ছিল। ঠিকমতো দাঁড়াতে পারতেন না। শনিবার দুপুরে বৌদি আমার কাছে মাছ খেতে চান। এদিন তাঁর শেষদিন বলেও জানান অমিতাদেবী। এরপর তাঁকে বুঝিয়ে বাড়িতে চলে যান বলে জানান আশিস। তারপর শনিবার রাতেই তাঁর বাড়িতে মৃত্যু সংবাদ যায়। পুলিশ মৃত বৃদ্ধার ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

‘ছেলে মেরেছে’, অশীতিপর বৃদ্ধার ঠাঁই এখন হাসপাতালের দরজা

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00