Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতার রাস্তায় বিনা হেলমেটে বাইক নিয়ে দাপাদাপি বিজেপির নেতা কর্মীদের

এর আগে গত অগাস্ট মাসের ১৬ তারিখে হেলমেট ছাড়া বাইক চালিয়ে আইন ভেঙেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার রাস্তায় বিনা হেলমেটে (Helmet) বাইক (Bike) চালালেন বিজেপির (BJP) নেতা কর্মীরা। বৃহস্পতিবার কলকাতার রুবি মোড় (Rubi) থেকে বেহালার শখের বাজার পর্যন্ত এক বাইক মিছিলের আয়োজন করে বিজেপি। সেই বাইক মিছিলে দেখা গেল বেশিরভাগ বিজেপি নেতা কর্মীরা বাইক চালাচ্ছেন হেলমেটহীন অবস্থায়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপি নেতাদের এমন আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

রাজ্যের বিরোধী দল বিজেপি। বিধানসভায় তাঁদের নির্বাচিত বেশকিছু বিধায়ক রয়েছে। কিন্তু তা থাকলে কী হবে, রাজ্যের মানুষের প্রতি, রাজ্যের আইনের শাসনের প্রতি তাদের যে কোনও দায়বদ্ধতা নেই তা আবার দেখিয়ে দিল বিজেপি। বরাবরই আইন ভাঙতে সিদ্ধহস্ত বিজেপির নেতারা। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম ঘটল না। এদিন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা হেলমেটে কলকাতা শহরের রাস্তায় দাপাদাপি করলেন বিজেপির নেতা কর্মীরা। এই মিছিলে ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বিধায়কের উপস্থিতিতে এমন ঘটনায় তাই বিতর্ক তৈরি হয়েছে। প্রসঙ্গত বিজেপির তরফে বারবার অভিযোগ করা হয় কলকাতার পার্ক সার্কাসে মানুষজন হেলমেট না পরে বাইক চালান। তাঁদের নিশানায় যে রাজ্যে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষ, তা বুঝতে অসুবিধা হয় না। বিজেপির তরফে এমন মোটাদাগে সাধারণীকরণ করা হলেও বাস্তবে এমন ঘটনা খুব কমে ঘটে। যারা হেলমেট ছাড়া বাইক চালান কলকাতা পুলিশের তরফে ধর্ম নির্বিশেষে কড়া ব্যবস্থাও নেওয়া হয়। কিন্তু সাম্প্রদায়িক তাস খেলতে অভ্যস্ত পদ্ম শিবিরের নেতারা এবার নিজেরাই হেলমেট ছাড়া বাইক চালালেন কলকাতার রাস্তায়।

উল্লেখ্য এর আগে হেলমেট ছাড়া বাইক চালিয়ে আইন ভেঙেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত অগাস্ট মাসের ১৬ তারিখে উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে একটি বাইক র‍্যালিতে অংশ নিয়ে সুকান্ত মজুমদারকে দেখা যায় কোনওরকম হেলমেটের তোয়াক্কা না করে খালি মাথায় বাইক চালাতে। বিজেপির রাজ্য সভাপতির পদে আসীন তিনি।   লোকসভার সাংসদও সুকান্ত মজুমদার। এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কীভাবে দেশের আইনের উর্ধ্বে উঠে তিনি হেলমেট ছাড়া বাইক চালালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00