Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পিছন থেকে আন্দোলনে মদত যুগিয়ে এখন হাত কামড়াচ্ছে বিজেপি

আর জি কর কাণ্ডকে আঁকড়ে ধরে রাজ্য রাজনীতিতে ক্রমশই বিরোধী পরিসসের দখল নিচ্ছে বামেরা। জমি হারাচ্ছে বিজেপি। তাতেই মাথায় হাত পদ্মের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাবনা ছিল এক, আর হয়ে গিয়েছে আরেক। লক্ষ্য ছিল, আর জি কর কাণ্ডকে(R G Kar Incident) রাজনীতির আঙিনায় টেনে এনে পিছন থেকে আন্দোলনে মদত দিয়ে রাজ্যের ক্ষমতাসীন সরকারকে ফেলে দেওয়া। কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকার ফেলা তো সম্ভবই নয়, উল্টে নিজেদের বিরোধী পরিসরের মাটি দখল করে নিয়েছে বামেরা। আর এই সব দেখেই এখন হাত কামড়াচ্ছে বঙ্গ বিজেপি(Bengal BJP) শিবির। বাংলার মাটিতে বিজেপির উত্থান হয়েছে বাম ভোটে থাবা বসিয়ে। রাজ্যে বামেরা যত দুর্বল হয়েছে, বিজেপি ততই বাংলায় শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু আর জি কর কাণ্ডে সেই বামেরাই এখন বিজেপির পায়ের তলার মাটি কেড়ে নিতে চলেছে। ক্রমশই রাজ্য রাজনীতির বিরোধী পরিসসের দখল নিচ্ছে বামেরা। জমি হারাচ্ছে বিজেপি। অথচ হাতে ২ বছরও সময় নেই, হারা জমি পুনঃরুদ্ধারের। জমি পুনঃরুদ্ধার না হলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে(West Bengal Assembly Election 2026) বিজেপিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা ধরে রাখার জন্য।

আরও পড়ুন, মেঘনাদের মার খাওয়া, ২৪ পদ্মনেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, বিজেপিতে প্রশ্নের মুখে শুভেন্দুর দাপট

আর জি কর কাণ্ডে লালবাজারের তরফে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আন্দোলনের নামে যেভাবে ঘেরাও, মিটিং, মিছিল হচ্ছে, শ্লোগান উঠছে, কর্মসূচী নেওয়া হচ্ছে, তাতে পরিষ্কার সেখানে মাও-নকশাল যোগ রয়েছে। কার্যত তাঁরাই আন্দোলন সংগঠিত করছে পর্দার পিছন থেকে। আর সামনের সারিতে তা দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে সিপিআই(এম)(CPIM), ডিওয়াইএফআই, সিটু’র মতো বামপন্থী দল ও সংগঠনের নেতানেত্রীরা। বেশির ভাগ ক্ষেত্রেই এই সব জায়গায় যুব নেতানেত্রী ও দলের মাঝারি মাপের নেতৃত্বদের নামিয়ে দেওয়া হয়েছে মুখ হিসাবে। প্রথম থেকেই এই আন্দোলনে বিজেপির পূর্ণ মদত ছিল। লক্ষ্য ছিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারকে ব্যতিব্যস্ত করে তার পতন ঘটানো এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির মাধ্যমে ক্ষমতার দখল নেওয়া। কিন্তু সেই ছক বাস্তবে খুব একতা কাজে দেয়নি। আর জি কর আন্দোলন যে অতিবামদের হাতে চলেছে গিয়েছে, সেটা প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকেরও একই মত। তাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেও তা খারিজ করে দিয়েছে খোদ শাহি মন্ত্রক।

আরও পড়ুন, ২০০ জন চাকরিপ্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পাননি, মামলা হাইকোর্টে

কিন্তু বাংলায় বিরোধী পরিসরের জমি যেভাবে বামেরা দখল করে নিয়েছে রা দেখে এখন ঘুম ছুটেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। একই সঙ্গে জুনিয়র চিকিৎসকেরা টানা কর্মবিরতি চালিয়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ যে চড়ছে ক্রমশই সেটাও পদ্ম নেতৃত্ব বুঝতে পারছে। এই অবস্থা চলতে থাকলে আমজনতার ক্ষোভ যে বিজেপির ওপরেই এসে পড়বে সেটা বুঝতে পেরে এখন চিকিৎসকদের কর্মবিরতি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার নির্দেশ দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। খোদ কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বঙ্গ বিজেপির নেতাদের কাছে বার্তা এসে গিয়েছে, রাজ্য সরকারের বিরোধিতা চলতে পারে। কিন্তু ডাক্তারদের কর্মবিরতিকে সমর্থন করা যাবে না। এতে সাধারণ মানুষ খেপে উঠছে। দুর্নীতি, অনিয়ম নিয়ে আন্দোলন চালিয়ে গেলেও ডাক্তারদের কর্মবিরতি ও চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্তকে সমর্থন জোগানো যাবে না। বঙ্গ বিজেপির কাছে স্পষ্ট বার্তা এসেছে, রাজনৈতিকভাবে তৃণমূলকে কোণঠাসা করতে হবে। কিন্তু তার জন্য কোনওভাবেই দলের গায়ে যেন গরিব-বিরোধী স্ট্যাম্প না পড়ে যায়। সরাসরি কোনও নেতা-নেত্রী চিকিৎসা ধর্মঘটকে সমর্থন করলে, তাঁর বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00