Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যপাল বিলে সই করেননি! হাইকোর্টে হলফনামা এজির

বৃহস্পতিবার রাজ্যের এজি কলকাতা হাইকোর্টকে জানালেন, ‘হাওড়া এবং বালি বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছিলেন বলা ভুল ছিল। রাজ্যপাল এখনও হাওড়ার বিলে সই করেননি। ত্রুটি সংশোধন করে আদালতে নতুন হলফনামা দাখিল করতে চাই।’ এদিনই এই হলফনামা দাখিল যাতে করা যায় সেই আর্জি জানিয়েছেন এজি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোট সংক্রান্ত একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্ট। সেই মামলার শুনানিতেই রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা দিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজি সৌমেন্দ্রনাথ মুখার্জি জানিয়েছিলেন, রাজ্যপাল হাওড়া-বালি পুরসভা পুনর্গঠনের বিলে সই করে দিয়েছেন। সেই হিসাবেই রাজ্য নির্বাচন কমিশনও আদালতকে জানিয়েছিল বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ির সঙ্গেই তাঁরা হাওড়া পুরনিগমের নির্বাচন করাতে চান আগামী ২২ জানুয়ারি। কিন্তু পরে তা নিয়ে বিতর্ক ছড়ায় যখন রাজ্যপাল দাবি করেন এই বিলে তিনি সই করেননি বলে। একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনও হাওড়াকে বাদ রেখেই চারটি পুরনিগমের নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপরেই বৃহস্পতিবার রাজ্যের এজি কলকাতা হাইকোর্টকে জানালেন, ‘হাওড়া এবং বালি বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছিলেন বলা ভুল ছিল। রাজ্যপাল এখনও হাওড়ার বিলে সই করেননি। ত্রুটি সংশোধন করে আদালতে নতুন হলফনামা দাখিল করতে চাই।’ এদিনই এই হলফনামা দাখিল যাতে করা যায় সেই আর্জি জানিয়েছেন এজি।

২০১৫ সালে রাজ্য সরকার বালিকে হাওড়ার সঙ্গে সংযুক্ত করায় হাওড়া পুরনিগমে ওয়ার্ড সংখ্যা বেড়ে হয় ৬৬। অন্যদিকে বালি এলাকায় ওয়ার্ড সংখ্যা ৩৫ থেকে কমে হয় ১৬। কিন্তু চলতি বছরের প্রথম দিকেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, বালিকে ফের আলাদা পুরসভা হিসাবেই গড়ে তোলা হবে। সেই মতন গত নভেম্বর মাসে রাজ্য বিধানসভায় একটি বিলও পাশ করায় রাজ্য সরকার। কিন্তু সেই বিলই যখন রাজ্যপালের কাছে পাঠানো হয় তাতে সই করে অনুমোদনের জন্য তখন তখনই তিনি তাতে বেঁকে বসেন। আর তার জেরেই এখন বিশ বাঁও জলে চলে গিয়েছে হাওড়া পুরনিগম ও বালি পুরসভার নির্বাচন। দুই শহরের বাসিন্দাদেই এখন রাজ্যপালের কুনাট্যের জন্য ভুগতে হচ্ছে। বঞ্চিত হতে হচ্ছে তাঁদের পুরপরিষেবা থেকে। রাজ্যপাল এখনও সেই বিলে সই করেননি। তবে এখন নানান মহল মনে করছে রাজ্যপাল কেন্দ্র সরকারের ক্ষমতাসীন দলের অঙ্গুলিহেলনে একের পর এক বিষয়ে তাঁর এক্তিয়ার বহির্ভূত বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করে দিয়েছেন। এক্ষেত্রেও তাই ঘটছে। তবে আদালতে রাজ্যপালের এই সিদ্ধান্ত ও মনোভাব ধাক্কা খেতে পারে। সেই সঙ্গে জানা গিয়েছে কলকাতা হাইকোর্টে বড়দিন ও নববর্ষের ছুটি চলায় এজি যে হলফনামা জমা দিতে আর্জি জানিয়েছেন তা হয়তো আটকে যেতে পারে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিল ডাকাত, তার পর যা ঘটল….

বিকাশভবনের সামনে চাকরিহারাদের ধর্না নিয়ে একগুচ্ছ নির্দেশ বিচারপতির

বিচারপতিদের সম্পত্তির হিসাব প্রকাশ্যে নিয়ে এল সুপ্রিম কোর্ট, কত টাকার মালিক প্রধান বিচারপতি?

পথদুর্ঘটনার বলি বাগনানের নাবালক-সহ ৩ তরতাজা প্রাণ

৪০ ঘন্টা বাদে ঘেরাও মুক্ত এসএসসি চেয়ারম্যান, জারি থাকবে ধর্না

বুকে ব্যথা নিয়ে কমান্ড হাসপাতালে ভর্তি রাজ্যপাল, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি কবে, প্রকাশ্যে তারিখ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00